IPL 2023: আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় আরসিবি অধিনায়ক ফাফ, তামিল টিমে ভেঙ্কটেশও
ফাফ দু প্লেসিকে আজ থেকে দেখা যাবে নতুন ভূমিকায়। ব্যাপারটা নজিরবিহীনও। চলতি আইপিএলে এখনও অবধি সর্বাধিক রান করেছেন আরসিবি অধিনায়ক। ১৪ ম্যাচে ১ বার অপরাজিত থেকে ৭৩০ রান করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে আর ৯ রান করলেই দু প্লেসিকে পিছনে ফেলে দেবেন গুজরাত টাইটান্স ওপেনার শুভমান গিল। গিলের ১৫ ম্যাচে ৭২২ রান রয়েছে। আর এই ম্যাচেই ধারাভাষ্য দিতে দেখা যাবে দু প্লেসিকে। ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা যাবে তাঁকে।

আরসিবির আইপিএল অভিযান শেষের পর দু প্লেসি দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন। সেখান থেকে রিয়ালিস্টিক হলোগ্রাম টেকনোলজির মাধ্যমে দু প্লেসি স্টার স্পোর্টসের কমেন্ট্রি প্যানেলে থেকে ক্রিকেট লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন। কোয়ালিফায়ার-২ ও ফাইনালে নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন দু প্লেসি।
I’m joining @StarSportsIndia team to be LIVE on #JindalPanther #CricketLive on the 26th & 28th of May, just before the two biggest games of the season - Qualifier 2 and the Final of #IPL2023.
— Faf Du Plessis (@faf1307) May 25, 2023
Thank you for having me, @starsportsindia #IPLOnStar #BetterTogether pic.twitter.com/QWuRJ6l3Kw
সোশ্যাল মিডিয়ায় দু প্লেসি নিজেই এই ঘোষণাটি করেছেন। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের আগে ক্রিকেট লাইভ অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে। স্টার স্পোর্টসের টিমের একজন হতে পেরে খুবই খুশি আরসিবি অধিনায়ক। আইপিএল সম্প্রচারকারী সংস্থাকে তিনি ধন্যবাদও জানিয়েছেন।

এবারের আইপিএলে দু প্লেসি ৮টি অর্ধশতরান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১৫৩.৬৮। বিরাট কোহলির সঙ্গে দু প্লেসির ওপেনিং জুটিতেই বেশি রান ওঠে আরসিবির। চারবার শতরানের পার্টনারশিপও গড়েন বিরাট ও দু প্লেসি। আরসিবি ষষ্ঠ স্থানে থেকে এবারের আইপিএল অভিযান শেষ করে।

উল্লেখ্য, এই নতুন প্রযুক্তির সাহায্যে আইপিএলের প্রথমদিকে স্টিভ স্মিথকেও পর্দায় হাজির করেছিল স্টার স্পোর্টস। চেতেশ্বর পূজারার নেতৃত্বাধীন কাউন্টি দল সাসেক্সে যোগ দেওয়ার আগে স্মিথ আইপিএলে ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকা পালন করেন স্মিথ, কমেন্ট্রি টিমের অংশ হিসেবে। এবার দু প্লেসিকে হাজির করা হবে সেই ভূমিকাতেই।

কলকাতা নাইট রাইডার্সে খেলা ভেঙ্কটেশ আইয়ার স্টার স্পোর্টসের তামিল কমেন্ট্রি টিমে যুক্ত হচ্ছেন। তিনিও দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে থাকবেন। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে গুজরাত টাইটান্স। জয়ী দল রবিবার ফাইনাল খেলবে সিএসকের বিরুদ্ধে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications