IPL 2023 Auction: আরসিবি মূল দল ধরে রেখেই যাচ্ছে আইপিএল নিলামে, কোন ক্রিকেটারদের টার্গেট করা হতে পারে?

আইপিএল জয়ের স্বপ্ন এখনও পূরণ হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গত বছর ফাফ দু প্লেসির অধিনায়কত্বে আরসিবি দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাস্ত হয়েছিল রাজস্থান রয়্যালসের কাছে। যদিও সেই দলের প্রায় পুরোটা ধরে রেখেই আগামী বছরের আইপিএলে নামবে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি।

মূল দল ধরে রেখেছে

মূল দল ধরে রেখেছে

আইপিএলের রিটেনশনের সময়সীমার মধ্যে আরবিসি পাঁচজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিল। সেই পাঁচজনের একজনও আরসিবির প্রথম একাদশের নিয়মিত সদস্য নন। আইপিএলের নিলামের আগে সবচেয়ে কম ক্রিকেটার ছেড়েছে আরসিবি-ই। একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই দলে- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, ফিন অ্যালেন, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, সুযশ প্রভুদেশাই, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, করণ শর্মা, মহম্মদ সিরাজ, জস হ্যাজলউড, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ।

নিলামে পুঁজি

নিলামে পুঁজি

আইপিএল নিলামে সবচেয়ে কম পুঁজি নিয়ে যাচ্ছে কেকেআর। তার পরেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির কাছে পড়ে রয়েছে ৮.৭৫ কোটি টাকা। দুই বিদেশি-সহ এখনও ৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে আরসিবি।

কোন বিভাগগুলিতে নজর?

কোন বিভাগগুলিতে নজর?

আরসিবি থেকে ট্রেডিংয়ের মাধ্যমে জেসন বেহরেনডর্ফকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জস হ্যাজলউডের বিকল্প তৈরি রাখতে একজন বিদেশি সিমারের দিকে ঝুঁকতে পারে আরসিবি। ভারতীয় একজন টপ অর্ডার ব্যাটারকেও নিলাম থেকে নেওয়া হতে পারে, যিনি প্রয়োজনে দু প্লেসির সঙ্গে ওপেন করবেন। সেক্ষেত্রে বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন। গত আইপিএল মরশুম ভালো যায়নি মহম্মদ সিরাজের। ১৫ ম্যাচে তাঁর ইকনমি ছিল ১০.০৭। সিদ্ধার্থ কৌল এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারী। তারপরেও ভারতেরই কিছু ভালো মানের পেসার নিতে পারে আরসিবি। এক বা দুজন ভারতীয় স্পিনারকেও দলে নেওয়া হতে পারে।

কাদের নিতে ঝাঁপাতে পারে আরসিবি?

কাদের নিতে ঝাঁপাতে পারে আরসিবি?

বিদেশি সিমারদের মধ্যে নাথান কুল্টার-নাইল, ঝাই রিচার্ডসন, অ্যাডাম মিলনে, রিস টপলের মতো ক্রিকেটারদের টার্গেট করতে পারে আরসিবি। ২০১৮ সালে কুল্টার-নাইলকে নিয়েছিল আরসিবি। পরের মরশুমে তাঁকে রেখে দিলেও চোটের কারণে কুল্টার-নাইল খেলতে পারেননি। ওপেনারের জায়গার কথা ভেবে কর্নাটকেরই ময়াঙ্ক আগরওয়ালকে নিতে পারে আরসিবি। যদিও সেক্ষেত্রে স্বল্প পুঁজি বাধা হয়ে দাঁড়াতে পারে। গত নিলামে ময়াঙ্ক ১২ কোটি টাকা দর পান। এবারও তাঁর ভালোই দর উঠবে বলে মনে করা হচ্ছে। উইকেটকিপার-ব্যাটার এন জগদীশান আরসিবির টার্গেট হতে পারেন। ভারতীয় সিমারদের মধ্যে ইশান্ত শর্মা, বৈভব অরোরা, ঈশান পোড়েল, শিবম মাভি ও অর্জন নাগওয়াসওয়ালাকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে আরসিবি। স্পিনার হিসেবে আরসিবি জার্সি গায়ে খেলতে পারেন শ্রেয়স গোপাল, ময়াঙ্ক মার্কণ্ডে, মুরুগান অশ্বিনের মধ্যে এক কিংবা দুজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+