IPL 2023: আইপিএলে টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠাল আরসিবি, একাদশে কারা?
আইপিএলে প্লে-অফে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যানের নিরিখে অরেঞ্জ আর্মি এগিয়ে থাকলেও তাদের বিদায় এবার নিশ্চিত হয়ে গিয়েছে।
নিজেদের মাঠে লিগ পর্বের শেষ ম্যাচটি জিতে কিছুটা মুখরক্ষা করতে চাইবে এইডেন মার্করামের দল। আরসিবির শেষ ম্যাচ বেঙ্গালুরুতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তার আগে জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর ফাফ দু প্লেসির দল।

উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যে উইকেটে খেলা হচ্ছে তাতে এর আগে ২টি ম্যাচ খেলা হয়েছে। প্রথম ইনিংসে এতে গড় স্কোর ১৮৯। উইকেট শুষ্ক, কিছু ফাটল রয়েছে। স্পিনাররা কার্যকরী হতে পারেন। তবে এই ম্যাচটিও হাই স্কোরিং হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতে হায়দরাবাদে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭৩।
চলতি আইপিএলে ৬টি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। পরে ব্যাট করা দল জিতেছে ২টিতে। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে আরসিবি। আরসিবির একাদশে কোনও পরিবর্তন নেই। তবে সানরাইজার্স হায়দরাবাদের একাদশে কয়েকটি পরিবর্তন হয়েছে।

আরসিবি অধিনায়ক দু প্লেসি বলেন, দু-দিন ধরে দেখছি শিশির পড়ছে। আশা করি, পরের দিকে বল ব্যাটে ভালোভাবেই আসবে। ওয়ানিন্দু হাসারঙ্গা ও জশ হ্যাজলউডের না থাকা নিয়ে প্রশ্ন করা হলে দু প্লেসি বলেন, হাঁটুতে চোট রয়েছে। ১০০ শতাংশ ফিট নন। কে সেটা স্পষ্ট নয়। ব্যাটিং ভালো বলে দলে আছেন মাইকেল ব্রেসওয়েল।

সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম বলেন, আমরা টস জিতলে ব্যাটিং নিতাম। আমাদের বোলাররা ভালো পারফরম্যান্স উপহার দিচ্ছেন। আজকের দলে ফেরানো হয়েছে হ্যারি ব্রুককে। কার্তিক ত্যাগী, নীতীশ রেড্ডি খেলছেন। হায়দরাবাদ আজও উমরান মালিককে খেলাচ্ছে না। তাঁকে এক্স-ফ্যাক্টর বললেও না খেলার কারণ জানালেন না মার্করাম।
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক ডাগর, নীতীশ কুমার রেড্ডি। ইমপ্যাক্ট সাব- সানভীর সিং, বিভ্রান্ত শর্মা, আকিল হোসেন, ময়াঙ্ক মার্কণ্ডে, টি নটরাজন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত (উইকেটকিপার), মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, কর্ণ শর্মা, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট সাব- দীনেশ কার্তিক, বিজয়কুমার ভাইশাক, হিমাংশু শর্মা, সুযশ প্রভুদেশাই।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications