IPL 2023: আইপিএলে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠাল আরসিবি, নেতৃত্ব উপভোগ বিরাটের
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ইডেনে আরসিবিকে ৮১ রানে হারিয়েছিল কেকেআর।
যদিও প্রথমার্ধের শেষে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে আরসিবি। কেকেআর ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে রয়েছে। টানা চারটি ম্যাচ হেরে বিপর্যস্ত কেকেআর আজ হারলেই প্লে অফের দৌড় থেকে অনেকটাই সরে যাবে।

আজও আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে টানা দুটি ম্যাচ জিতেছে আরসিবি। যদিও দুটি ম্যাচেই স্লো ওভার রেটের ফাঁদে জড়িয়ে বিরাটের ১২ ও ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। আজ ফের স্লো ওভার রেটের ফাঁদে পড়লে বিরাটকে নির্বাসনের মুখে পড়তে হবে। টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছে আরসিবি।

আরসিবির একাদশ অপরিবর্তিত। বিরাট কোহলি জানান, আজও ফাফ দু প্লেসি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামবেন। পরের ম্যাচ থেকে তিনি খেলবেন এবং নেতৃত্ব দেবেন। আরসিবি ভালো রান তাড়া করে, সে কারণেই চিন্নাস্বামীতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বলে জানান কোহলি। দলের বোলিং বিভাগ, বিশেষ করে পাওয়ারপ্লে বোলিংয়ের প্রশংসা করেন বিরাট।
🚨 Toss Update 🚨@RCBTweets win the toss & elect to field first against @KKRiders.
— IndianPremierLeague (@IPL) April 26, 2023
Follow the match ▶️ https://t.co/o8MipjFd3t #TATAIPL | #RCBvKKR pic.twitter.com/uSRkTWuzxQ
বিরাট আরও জানান, খানিকটা অপ্রত্যাশিতভাবেই তাঁকে অধিনায়কত্ব করতে হচ্ছে। তবে অধিনায়কত্ব উপভোগ করছেন। কেকেআর অধিনায়ক নীতীশ রানা আশাবাদী ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। তিনি জানান, টস জিতলে ব্যাটিংই নিতেন। ভালো স্কোর তুলে স্পিন আক্রমণেই বাজিমাত চাইছে নাইট শিবির। কুলবন্ত খেজরোলিয়ার জায়গায় খেলছেন বৈভব অরোরা।

আইপিএলে পারস্পরিক ৩১টি দ্বৈরথে ১৭টি ম্যাচ জিতেছে কেকেআর, আরসিবির জয় ১৪টিতে। বেঙ্গালুরুতে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১১ বার। সাতটিতে জিতেছে কেকেআর, আরসিবির জয় চারটিতে। এই স্টেডিয়ামেই গত বছর মধ্যপ্রদেশ রঞ্জি জিতেছিল চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে। চন্দ্রকান্ত পয়া মাঠে এবার কেকেআরের চাকা ঘোরাতে আত্মবিশ্বাসী।
Focus levels 👀🔥@KKRiders fans, expecting big hits tonight off Muscle-Russell in Chinnaswamy? 💥#TATAIPL | #RCBvKKR pic.twitter.com/APp7iOPUgC
— IndianPremierLeague (@IPL) April 26, 2023
এবারের আইপিএলে চিন্নাস্বামীতে ৫টি ম্যাচে ১০২টি ছয় হয়েছে। যে উইকেটে আজ খেলা হবে তা শুষ্ক। কেভিন পিটারসেন বলেন, তিন-চার বল দেখে নিয়ে পরের বলেই বড় শট খেলতে পারবেন ব্যাটাররা। অর্থাৎ এদিনও হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা। চিন্নাস্বামীতে প্রথম ইনিংসে গড় স্কোর ১৯৪। বাউন্ডারি বড় নয়। ফলে বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
🚨 Team Updates 🚨
— IndianPremierLeague (@IPL) April 26, 2023
A look at the Playing XIs of the two sides 💪🏻
Follow the match ▶️ https://t.co/o8MipjFd3t#TATAIPL | #RCBvKKR pic.twitter.com/2mrVfkT6BM
কেকেআর- জেসন রয়, নারায়ণ জগদীশান (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, ডেভিড উইসে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
Ready to even things out 😎
— IndianPremierLeague (@IPL) April 26, 2023
Another @faf1307 special on the cards tonight? 😉#TATAIPL | #RCBvKKR pic.twitter.com/PPYVi1uDci
আরসিবি- বিরাট কোহলি (অধিনায়ক), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, সুযশ প্রভুদেশাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, বিজয়কুমার ভাইশাক, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications