Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং আরসিবির, দুই দলেই পরিবর্তন

আইপিএলের ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম সাক্ষাতে আরসিবি হারিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। দিল্লির কাছে সব ম্যাচ ডু অর ডাই। টস জিতে ব্যাটিং নিয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি।

দুই দলেই পরিবর্তন হয়েছে। আনরিখ নরকিয়াকে পাচ্ছে না দিল্লি। দলে এসেছেন মুকেশ কুমার। মিচেল মার্শও খেলছেন। আরসিবি ব্যাটিং শক্তি মজবুত করেছে কেদার যাদবকে প্রথম একাদশে রেখে।

ফাফ দু প্লেসি

এটি চলতি আইপিএলের ৫০তম ম্যাচ। পিচ দেখে বিশেষজ্ঞরা মনে করছেন হাই স্কোরিং ম্যাচ হতে পারে। উইকেটে কিছু ফাটল রয়েছে। তাতে স্পিনাররা কার্যকরী ভূমিকা নিতে পারেন। উইকেট টু উইকেট বোলিং করলে সাফল্য মিলবে মন্তব্য করেছেন অনিল কুম্বলে। এই স্টেডিয়ামে ৮১টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৩৫টিতে, পরে ব্যাট করে জয় এসেছে ৪৫টিতে।

ডেভিড ওয়ার্নার

দুই দলের পারস্পরিক দ্বৈরথে ২৯টির মধ্যে ১৮টিতে জয় আরসিবির, ১০টি জিতেছে জিতেছে দিল্লি। একটি ম্যাচ পরিত্যক্ত। আরসিবি শেষ চারটি দ্বৈরথেই জয়লাভ করেছে। ২০২১ সাল থেকে টানা জিতে আসছে। আজ যদি আরসিবি জেতে তাহলে আইপিএলে সাতবার লিগ পর্বে দুটি সাক্ষাতেই দিল্লিকে হারানোর নজির গড়বে আরসিবি।

বিরাট কোহলি

বিরাট কোহলি আগের সাক্ষাতে অর্ধশতরান করেছিলেন। এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে এবার গড় স্কোর ১৬৫। দিল্লিতে নিজের মাঠে বিরাট বড় ইনিংস খেলতে মুখিয়ে থাকবেন। তিনি আর ১২ রান করলে প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে সাত হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। নজর থাকবে সৌরভ-বিরাট সম্পর্কের দিকেও।

ডেভিড ওয়ার্নার বলেন, আমি টস জিতলে ব্যাটিংই নিতাম। আবেগ, প্রাণশক্তি ও বিশ্বাস নিয়েই আজকের ম্যাচ খেলতে নামছি। ক্রমাগত উন্নতি করাই লক্ষ্য। ভালো খেলা নিশ্চিত করতে চাইছি। ফাফ দু প্লেসি বলেন, উইকেট শুষ্ক। সে কারণেই ব্যাটিং নিলাম। শিশির পড়বে না বলেই আশা রাখি। পরিস্থিতি অনুযায়ী ভালো স্কোর তোলাই লক্ষ্য।

আরসিবি- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), কেদার যাদব, ওয়ানিন্দু হাসারঙ্গা, করণ শর্মা, জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট সাব- হর্ষল প্যাটেল, সুযশ প্রভুদেশাই, বিজয়কুমার ভাইশাক, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ।

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, রাইলি রুসো, আমন খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ। ইমপ্যাক্ট সাব- চেতন সাকারিয়া, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রবীণ দুবে, অভিষেক পোড়েল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+