IPL 2023: আইপিএলের ম্যাচে টস জিতল আরসিবি, প্রথমে ব্যাটিং চেন্নাইয়ের, একাদশে কারা?

আইপিএলের ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। পারস্পরিক দ্বৈরথের নিরিখে সিএসকে এগিয়ে। তবে দক্ষিণ ভারতীয় ডার্বিতে জমজমাট দ্বৈরথের অপেক্ষাতেই ক্রিকেটপ্রেমীরা।

আজকের ম্যাচে টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছে আরসিবি। আরসিবির প্রথম একাদশে পরিবর্তন নেই। চেন্নাইয়ের একাদশে সিসান্ডা মাগালার জায়গায় এলেন মাথিশা পাথিরানা।

RCB vs CSK

পিচ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এদিনের উইকেটও ব্যাটিংয়ের পক্ষে আদর্শ। সামান্য ঘাস যেমন রয়েছে, তেমনই শুষ্ক উইকেটে কিছু ফাটলও লক্ষ্য করা গিয়েছে। ফলে স্পিনাররাও এই উইকেট থেকে ফায়দা তুলতে পারেন। প্রতি ১২ বল অন্তর এখানে ছক্কা হওয়ার গড় রয়েছে। সবমিলিয়ে ম্যাচ হাই স্কোরিং হতে পারে। যে উইকেটে খেলা হচ্ছে সেখানে ৭৫ দিন আগে রঞ্জি ম্যাচ হয়েছে।

চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে সংশয় কেটে যায় যখন দেখা যায় মাহি ট্রেনিং শুরু করেছেন। টস করতে গিয়ে জড়িয়ে ধরেন প্রাক্তন সতীর্থ তথা আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসিকে। আরসিবির হোম গ্রাউন্ডে ধোনির জয়ধ্বনিই বেশি শোনা যাচ্ছে। এটা ঠিক, আগামী আইপিএলে না খেললে চিন্নাস্বামীতে আজই শেষবার খেলবেন ধোনি।

আরসিবি অধিনায়ক দু প্লেসি বলেন, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসায় এখন ১৮০ আর পার স্কোর নয়। ২০০ রান দরকার হয়। ছোট মাঠ, পি ভালো। ডিউ ফ্যাক্টর থাকবে। তখন রানের পুঁজি নিয়ে খেলা কঠিন হয়ে যায়। সে কারণেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। একাদশে রদবদল না হলেও ইমপ্যাক্ট প্লেয়ার কে হবেন সেটা জানাননি আরসিবি অধিনায়ক।

রবীন্দ্র জাজেদা

মহেন্দ্র সিং ধোনি বলেন, টস ফ্যাক্টর। শিশির পড়লে ব্যাটারদের থামানো কিছুটা কঠিন হয়ে যায়। ডিউ ফ্যাক্টরের কারণে প্রথম ইনিংসে বড় রান তোলাই লক্ষ্য। তবে এখনই খুব বেশি কিছু ভাবছি না। শুরুটা ভালো করতে হবে। তারপর পরিস্থিতি পর্যালোচনা করে খেলতে হবে। দলে চোট সমস্যা আছে। তবে নতুনরাও নেমে ভালো খেলছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ, বিজয়কুমার ভিশাক।

চেন্নাই সুপার কিংস- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডে।

চেন্নাই সুপার কিংসের ইমপ্যাক্ট সাব- আকাশ সিং, ডোয়েইন প্রিটোরিয়াস, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, রাজবর্ধন হাঙ্গারগেকর।

আরসিবির ইমপ্যাক্ট সাব- সুযশ প্রভুদেশাই, ডেভিড উইলি, আকাশ দীপ, কর্ণ শর্মা, অনুজ রাওয়াত।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+