IPL 2023: লখনউকে হারিয়ে পাঁচে আরসিবি, লোকেশ রাহুলের আইপিএল ভবিষ্যৎ অনিশ্চিত

লোকেশ রাহুলের চোট বড় ধাক্কা হয়ে দেখা দিল লখনউ সুপার জায়ান্টসের কাছে। কোয়াড ইনজুরির জেরে মাঠ ছেড়েছিলেন ফিল্ডিংয়ের সময়। চোট নিয়েই ব্যাট করতে নামলেন নবম উইকেট পড়ার পর। যদিও দৌড়ে রান নেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না।

ব্যাটিংয়ের সময়ও দেখা যাচ্ছিল ভালোরকমই চোট রয়েছে। বেশ কয়েকটি ম্যাচ থেকে তাঁর ছিটকে যাওয়ার মতোই পরিস্থিতি। লখনউ সুপার জায়ান্টসকে ১৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলো আরসিবি। লখনউ নামল তিনে।

বিরাট কোহলি আরসিবি

জয়ের জন্য ১২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারের মধ্যে চার উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুল ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ২ ওভারের পর মাঠ ছেড়েছিলেন। ফলে তিনি ওপেন করতে নামতে পারেননি। ফর্মে থাকা কাইল মেয়ার্সকে প্রথম বলেই আউট করে দেন মহম্মদ সিরাজ।

দীপক হুডা

ক্রুণাল পাণ্ডিয়া ১৪, আয়ুষ বাদোনি ৪ ও দীপক হুডা ১ রানে আউট হন। ৫.১ ওভারে ২৭ রানে চতুর্থ উইকেট হারায় লখনউ। নিকোলাস পুরাণ ৭ বলে ৯, মার্কাস স্টইনিস ১৯ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। ১৩ বলে ২৩ রান করে কৃষ্ণাপ্পা গৌতম আউট হলে স্কোর দাঁড়ায় ১১.১ ওভারে ৭ উইকেটে ৬৬।

১৪.৪ ওভারে ৭৭ রানে অষ্টম উইকেট পড়ে। রবি বিষ্ণোই ৫ রান করে রান আউট হন। ইতিমধ্যেই দেখা যায় ব্যাট করতে নামার জন্য প্রস্তুত লোকেশ রাহুল। তবে নবম উইকেট পড়ার আগে তাঁর নামার নিয়ম ছিল না। অমিত মিশ্র ও নবীন উল হক ব্যাটিং চালিয়ে যেতে থাকায় রাহুলের অপেক্ষা দীর্ঘতর হতে থাকে।

মহম্মদ সিরাজ

শেষ তিন ওভারে দরকার ছিল ৪০, যা মন্থর উইকেটে বেশ কঠিন। ২ ওভারে দরকার ছিল ৩১। ১৮.৪ ওভারে নবীন উল হক ১৩ রান করে কট বিহাইন্ড হলে রাহুল নামেন। এই সময় জেতার জন্য দরকার ছিল ৮ বলে ২৪ রান। ১৯.৫ ওভারে ১০৮ রানে অল আউট হয়ে যায় লখনউ। লখনউয়ের ইনিংসে ডট বলের সংখ্যা ৬৬!

অমিত মিশ্র ৩০ বলে ১৯ রান করেন। লোকেশ রাহুল তিন বল খেলে কোনও রান করতে পারেননি। তিনি অপরাজিত থাকেন। ম্যাচের শেষে রাহুলের চোট কেমন তা জানতে চান বিরাট। কর্ণ শর্মা ও জশ হ্যাজলউড দুটি করে এবং মহম্মদ সিরাজ, গ্লেন ম্যক্সওয়েল, ওয়ানিন্দু হাসারঙ্গা ও হর্ষল প্যাটেল একটি করে উইকেট নেন।

ম্যাচের শেষে অপ্রীতিকর পরিস্থিতিতে জড়ান বিরাট কোহলি। কোহলি মাঠে ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাতে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। নবীন উল হকের সঙ্গে বাকষুদ্ধে জড়ান বিরাট। গৌতম গম্ভীরের সঙ্গেও কোহলির উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন এক ব্যাটার বিরাটকে ঠেলে সরিয়ে দেন। রাহুলের সঙ্গেও পরে কথা বলেন কোহলি।

লোকেশ রাহুলের চোট

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে আরসিবি তোলে ৯ উইকেটে ১২৬ রান। ফাফ দু প্লেসি ৪০ বলে ৪৪ ও বিরাট কোহলি ৩০ বলে ৩১, দীনেশ কার্তিক ১১ বলে ১৬ রান করেন। নবীন উল হক তিনটি এবং রবি বিষ্ণোই ও অমিত মিশ্র দুটি করে উইকেট দখল করেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+