IPL 2023: আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা, মঞ্চ মাতাবেন রশ্মিকা-তামান্না
আইপিএলের ষোড়শ সংস্করণের উদ্বোধন হবে ৩১ মার্চ। আমেদাবাদে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিসিসিআইয়ের যা পরিকল্পনা তাতে জাঁকজমকে এই উদ্বোধনী অনুষ্ঠান পিছনে ফেলে দেবে মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনকে। মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা।

আইপিএলের আসরে বলিউডের গ্ল্যামার
মুম্বইয়ে মহিলাদের প্রিমিয়ার লিগে জনপ্রিয় হিন্দি গানের তালে মাতিয়ে দিয়েছিলেন কৃতী শ্যানন ও কিয়ারা আদবানি। সঙ্গে ছিল এপি ধীলোঁর গান। ইনসাইডস্পোর্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে একইভাবে নৃত্য পরিবেশন করবেন রশ্মিকা মান্ধানা ও তামান্না ভাটিয়া। বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় ফিল্ড ইন্ডাস্ট্রিতেও এই দুই অভিনেত্রী জনপ্রিয়। তাঁদের গ্ল্যামারের ছটা দেখা যাবে আইপিএলে।

অরিজিৎ থাকছেন
আগেই জানা গিয়েছিল, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গানের ডালি নিয়ে হাজির হবেন অরিজিৎ সিং। বিসিসিআইয়ের তরফে এখনও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সূচি সম্পর্কে কিছু জানানো হয়নি। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। মনে করা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা থেকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে পারে। উইমেন্স প্রিমিয়ার লিগে তিন তারকা পারফর্ম করেছিলেন। এখানে সেই সংখ্যা বেশি থাকবে।

রশ্মিকা-তামান্নার সঙ্গে ক্যাট-টাইগার?
ক্যাটরিনা কাইফ ও টাইগার শ্রফকেও উদ্বোধনী অনুষ্ঠানে রাখার পরিকল্পনা করা হচ্ছে। জানা যাচ্ছে, গুজরাতের পাশাপাশি আইপিএলে অংশগ্রহণকারী বিভিন্ন দলগুলি যে শহরের, সেই রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হতে পারে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ ছিল। করোনাকালে আইপিএল হলেও সেখানেও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠান ফিরছে
গত বছর আইপিএলের ফাইনাল হয়েছিল আমেদাবাদে। সেখানে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন এ আর রহমান, রণবীর সিংয়ের মতো তারকারা। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনকে থিম করে সাজানো হয়েছিল সেই অনুষ্ঠান। এবার আইপিএল যেমন হোম ও অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে, তেমনই জমকালো উদ্বোধন দিয়ে তার সূচনা করার পরিকল্পনা বিসিসিআইয়ের।












Click it and Unblock the Notifications