Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: রাজস্থান রয়্যালসের দাপটে বিধ্বস্ত সানরাইজার্স হায়দরাবাদ, চাহাল ছুঁলেন মালিঙ্গাকে

আইপিএলে বড় জয় দিয়ে অভিযান শুরু করল গতবারের রানার-আপ রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সঞ্জু স্যামসনরা জিতলেন ৭২ রানে। জয়ের জন্য ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভুবনেশ্বর কুমারের দল। ১৩১ রানের বেশি তুলতে পারেনি। যুজবেন্দ্র চাহাল চার উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গার কীর্তি স্পর্শ করলেন।

গোলাপিতে মাত কমলা

গোলাপিতে মাত কমলা

সানরাইজার্স হায়দরাবাদের হোম গ্রাউন্ডে গ্যালারিতে কমলা রঙের আধিপত্য থাকলেও মাঠে আগাগোড়া দাপট বজায় রাখল গোলাপিই। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিনই গোলাপি রঙের জার্সি পরে হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১২৫ বলে ১৭৫ রান করেছেন। তিনি এবার অরেঞ্জ আর্মির অধিনায়কও। কিন্তু আইপিএলে ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে হায়দরাবাদ আজ সব বিভাগে পিছিয়েই থাকল।

শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়

প্রথম ওভারই ০ রানে ২ উইকেট হারায় সানরাইজার্স। অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী ট্রেন্ট বোল্টের শিকার। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৩০। স্ট্র্যাটেজিক টাইম আউটে তা হয় ৪ উইকেটে ৩৯। হ্যারি ব্রুক ২১ বলে ১৩ করে বোল্ড হন চাহালের বলে। ৫ বলে ১ রান করে ওয়াশিংটন সুন্দর শিকার হন জেসন হোল্ডারের। ময়াঙ্ক আগরওয়াল ২৩ বলে ২৭, গ্লেন ফিলিপস ৬ বলে ৮, আদিল রশিদ ১৩ বলে ১৮ রান করেন।

রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিং

রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিং

১১ ওভারে ৫২ রানে পড়েছিল ষষ্ঠ উইকেট। ১৪ ওভারে ৮১ রানে সপ্তম ও ১৭.৫ ওভারে ৯৫ রানে অষ্টম উইকেটের পতন হয়। শেষ অবধি ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে সানরাইজার্স। ফজলহক ফারুকির পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আবদুল সামাদ ৩২ বলে সর্বাধিক ৩২ রানে অপরাজিত থাকেন। ভুবনেশ্বর কুমার ৬ রান করেন। উমরান মালিক ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

চাহালের নজির

চাহালের নজির

যুজবেন্দ্র চাহাল এদিন টি ২০-তে তিনশোটি উইকেট দখল করলেন। সেই সঙ্গে ৪ ওভারে ১৭ রান খরচ করে ৪ উইকেট নিয়ে আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় উঠে এলেন যুগ্ম দ্বিতীয় স্থানে। লাসিথ মালিঙ্গা ও চাহালের আইপিএল উইকেট সংখ্যা এখন ১৭০। সামনে শুধু ডোয়েইন ব্র্যাভো (১৮৩ উইকেট)।

উইকেট পেলেন অশ্বিনও

উইকেট পেলেন অশ্বিনও

ট্রেন্ট বোল্ট একটি মেডেন-সহ ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট নিলেন। জেসন হোল্ডার ৩ ওভারে ১৬ ও রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি করে উইকেট পান। কেএম আসিফ ৩ ওভারে ১৫ রান দিয়ে উইকেট পাননি। যশস্বীর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বোলিংয়ের সময় রাজস্থান রয়্যালস নামায় নভদীপ সাইনিকে। তবে তিনি ২ ওভারে ৩৪ রান দেন, উইকেট পাননি।

সব বিভাগে অনবদ্য রাজস্থান

সব বিভাগে অনবদ্য রাজস্থান

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ৫৫ রান। জস বাটলার ও যশস্বী জয়সওয়াল দুজনেই আউট হন ব্যক্তিগত ৫৪ রানে। সানরাইজার্সের বোলারদের মধ্যে দুটি করে উইকেট ফজলহক ফারুকি ও টি নটরাজনের। উমরান মালিক নেন ১ উইকেট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+