IPL 2023: চেন্নাই-গুজরাত ফাইনালের আগে আমেদাবাদে বৃষ্টি! হার্দিক ও ধোনি মাইলস্টোন স্পর্শের মুখে

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাল প্রবল বৃষ্টি। নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ফাইনালও। ম্যাচ শুরুর নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টা। তার ঠিক ঘণ্টাখানেক আগে মুষলধারায় বৃষ্টি নেমেছে। সঙ্গে ঝোড়ো হাওয়া।

আজ বিকেলের দিকে আমেদাবাদে বৃষ্টির পূর্বাভাস ছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন শুক্রবারও টসের একটু আগে বৃষ্টি নেমেছিল। সেদিন পৌনে আটটায় টস হয়, ম্যাচ শুরু হয়েছিল রাত ৮টায়। আজ কখন খেলা শুরু হয় সেটা দেখার।

এমএস ধোনি

আইপিএল ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হয়। তারপরই বৃষ্টি নেমেছে। আইপিএলের টুইটার অ্যাকাউন্ডে পোস্ট করা হয়েছে ভিডিও। তাতে দেখা যাচ্ছে নিউক্লেয়া (Nucleya) সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করছে। যা উপভোগ করছেন দর্শকরা। যদিও বৃষ্টির জেরে বাকি শিল্পীরা পারফর্ম করতে পারবেন কিনা সন্দেহ।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নেমেছে। আউটফিল্ডের কিছু জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। বৃষ্টি নামার আগেই পিচ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। যদিও হাওয়া এতটাই জোরালো ছিল যে আউটফিল্ডের কিছু অংশ ঢাকা দেওয়ার কভার উড়ে যায়। সুপার সপার তৈরি রাখা হয়েছে। বৃষ্টি থামলে দ্রুত মাঠ খেলার উপযুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।

হর্ষ ভোগলের টুইট অনুযায়ী, রাত ৯টা ৩০ অবধি অপেক্ষা করা হবে পুরো ২০ ওভারের ম্যাচের জন্য। পাঁচ ওভারের ম্যাচের কাট-অফ টাইম রাত ১১টা ৫৬। তা করা না গেলে ফাইনাল খেলা কাল রিজার্ভ ডে-তে হবে। আজ যদি একটা বলও খেলা হয় তাহলে বৃষ্টিতে খেলা থমকে গেলে ঠিক সেখান থেকেই পরের দিন খেলা শুরু হবে।

ধোনি জাদেজা

চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কোনও দল পরপর দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। গুজরাত টাইটান্স তৃতীয় দল হিসেবে সেই নজির স্পর্শ করতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার আইপিএল খেলে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। চেন্নাই সুপার কিংস খেতাব জিতেছে ৪ বার। এবার জিতলে মুম্বইয়ের নজির স্পর্শ করবে।

চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনি ১০ বার আইপিএল ফাইনালে নেতৃত্ব দিতে চলেছেন। ক্রিকেটার হিসেবে খেলছেন একাদশ ফাইনাল। ধোনি যদি সিএসকে-কে চ্যাম্পিয়ন করাতে পারেন তাহলে লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ, অম্বাতি রায়ুডু, কায়রন পোলার্ড, আদিত্য তারে ও হার্দিক পাণ্ডিয়ার মতো পাঁচবার খেতাব জয়ের স্বাদ পাবেন।

রোহিত হার্দিক

রোহিত শর্মা প্রথমবার আইপিএল খেতাব জেতেন ডেকান চার্জার্সের হয়ে। পরে মুম্বইয়ের হয়ে ৫ বার। সবমিলিয়ে ৬ বার আইপিএলজয়ী দলের সদস্য রোহিত। হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চারবার ও গুজরাত টাইটান্সের হয়ে ১ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। এবারও চ্যাম্পিয়ন হলে হার্দিক ধরে ফেলবেন রোহিতকে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+