ধোনিকে কৃতিত্ব রাহানের, জাড্ডুর ফিল্ডিংয়ের ইউএসপি কী ?
একজন ব্যাট হাতেবিধ্বংসী ফর্মে সিএসকের জার্সিতে অভিষেক ঘটিয়েছেন। আবার হলুদ জার্সি নির্ভরযোগ্য সেনানী। অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকের ম্যাচ জয়ের দুই নায়ক। ম্যাচ শেষে ক্যামেরার সামনে ভূমিকাটা পাল্টে নিলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার।
রাহানে মানেই টেস্ট ক্রিকেটের খেলোয়াড়। টি-টোয়েন্টির গতির যুগে একেবারেই অচল তিনি। আইপিএলে প্রায় ব্রাত্যই হয়ে পড়েছিলেন এই মুম্বইকর। কিন্তু ওয়াংখেড়েতে ব্রাত্যজনের ব্যাট জেগে উঠল। নিজের ঘরের মাঠে, ঘরের দলের বিরুদ্ধে জ্বলে ওঠে রাহানে বুঝিয়ে দিলেন শুধু টেস্ট নয়, টি-টোয়েন্টিতেও তিনি ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন।


এই উত্তর দেওয়ার পরেই অবশ্য ভূমিকাটা পাল্টে ফেললেন রাহানে। এবার তিনি উত্তরদাতা নয় সরাসরি প্রশ্নকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন। সামনে যখন জাদেজা, তখন কী শুধুই ব্যাটিং বোলিং নিয়ে কথা বললে হয়। জাড্ডুকে তার দুরন্ত ফিল্ডিংয়ের ইউএসপি জিজ্ঞাসা করেন রাহানে।
From a glittering first game in #CSK colours 💛 to the secret ingredient behind Jadeja's stunning catches 😎
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
Match-winners @imjadeja & @ajinkyarahane88 sum up a delightful Wankhede win 👌👌 - By @Moulinparikh
Full Interview 🎥🔽 #TATAIPL | #MIvCSK https://t.co/GPltQkGaza pic.twitter.com/9nl9cmvPGz
এই উত্তরে সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডার বলেন, 'আমি বলটাকে আগে থেকে অনুমান করতে পারি। তাই সঠিক জায়গায় পৌঁছে যেতে পারি। এর ফলে বল ধরার সময় আমার হাতে ১,২ সেকেন্ড অতিরিক্ত সময় থাকে।'
শনিবার ম্যাচে দুরন্ত ক্যাচ নিয়ে জাদেজা বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দল হোক বা সিএসকে। জাড্ডু মানেই কমপ্লিট প্যাকেজ। জাদেজার মতো ক্রিকেটার থাকাটা যে কোনও দলের কাছেই অ্যাডভান্টেজের।












Click it and Unblock the Notifications