IPL 2023: রোহিত-হার্দিকরা মহড়ায়! ফাইনালে চেন্নাইয়ের সামনে মুম্বই না গুজরাত? উত্তর আমেদাবাদে

আইপিএলের ফাইনালে রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ কারা হবে সেই উত্তর মিলবে কাল আমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স।

পারস্পরিক দ্বৈরথে মুম্বই ২-১ ব্যবধানে এগিয়ে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে গুজরাত টাইটান্সের কাছে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও সর্বশেষ দ্বৈরথে সূর্যকুমার যাদবের শতরানে ভর করে মধুর প্রতিশোধ নেয় রোহিত শর্মার দল।

হার্দিক রোহিত

গুজরাত টাইটান্স শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ওয়াংখেড়েতে ২৭ রানে পরাস্ত হওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারানোর পর আরসিবিকে ৬ উইকেটে হারিয়েছিলেন হার্দিকরা। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে ১৫ রানে টাইটান্স হেরে যায় সিএসকের কাছে।

মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে নামার আগের দুটি ম্যাচে টানা জিতেছে। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে রোহিতদের জয় চারটিতে। গতকাল কঠিন পিচেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে পাঁচবারের চ্য়াম্পিয়নরা। টুর্নামেন্ট যত এগিয়ে চলেছে তত ছন্দ ফিরে পেয়ে বিপজ্জনক হয়ে উঠছে মুম্বই।

রশিদ খান

সে কারণেই এই প্রথম আইপিএলে চাপের মুখে গুজরাত টাইটান্স। নিজেদের মাঠে প্রত্যাশার চাপ সঙ্গী করে নামতে হচ্ছে টিকে থাকার লড়াইয়ে। লিগ পর্বে চেন্নাই সুপার কিংস ম্যাচে প্রথমবার মনে হয়েছে সেরা দল নামাতে পারেননি হার্দিকরা। কাল আর ভুলের অবকাশ নেই। বিশেষ করে লখনউয়ের বিরুদ্ধে মুম্বইয়ের দাপুটে জয়ের পর।

শক্তির নিরিখে গুজরাত ও মুম্বইয়ের খুব বেশি তফাত নেই। ঝোড়ো গতিতে রান তুলতে পারদর্শী ব্যাটাররা রয়েছেন, তেমনই বোলিং বিভাগও সব পরিস্থিতিতেই ব্যাটারদের দিকে চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত। স্পিন বিভাগ অবশ্য গুজরাতেরই বেশি শক্তিশালী রশিদ খান, নূর আহমেদের উপস্থিতির কারণে।

আকাশ মাধওয়াল

মুম্বই ইন্ডিয়ান্সের আকাশ মাধওয়াল শেষ দুটি ম্যাচে যথাক্রমে ৪ ও ৫ উইকেট নিয়েছেন। ৫ রানে ৫ উইকেট দখল করেছেন আকাশ। যা আইপিএলের ইতিহাসে সেরা প্লে-অফ বোলিং ফিগার। জেসন বেহরেনডর্ফও ধারাবাহিকতা দেখাচ্ছেন। দুই দল আগের দুটি সাক্ষাতে প্রথমে ব্যাট করে দুশোর উপর রান তুলেছে। কালও তেমনটা হতে পারে।

বিজয় শঙ্কর

টাইটান্স প্রথম কোয়ালিফায়ারে যশ দয়ালের জায়গায় দর্শন নালকাণ্ডেকে খেলিয়েছিল। কালকের ম্যাচে ফের যশ দয়াল একাদশে ফিরতে পারেন। দাসুন শনাকাকে বসিয়ে জস লিটলের অভিজ্ঞতা কাজে লাগানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে টাইটান্স শিবিরে। গতবারের চ্যাম্পিয়নদের বড় ভরসা অলরাউন্ডার রশিদ খান।

রোহিত শর্মা

গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চোট সারিয়ে ফিরেছেন তিলক বর্মা। দলে আর কোনও চোট-আঘাতের সমস্যা নেই। মুম্বই ইন্ডিয়ান্স উইনিং কম্বিনেশন নিয়েই নামতে পারে। গুজরাত টাইটান্সের একাদশেও বেশি রদবদলের সম্ভাবনা নেই। বিজয় শঙ্করকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই নামানো হতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, হৃতিক শোকিন বা কুমার কার্তিকেয়, ক্রিস জর্ডন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল। ব্যাটিংয়ের সময় নামবেন নেহাল ওয়াধেরা।

শুভমান গিল

গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, সাই সুদর্শন বা অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, জশ লিটল বা যশ দয়াল, মোহিত শর্মা, মহম্মদ শামি। ব্যাটিংয়ের সময় নামবেন বিজয় শঙ্কর।

রোহিত হার্দিক

মুম্বই ও গুজরাত ৯টি করে ম্যাচে রান তাড়া করে জিতেছে ৬টিতে। কালও টস জেতা দল রান তাড়া করতে পছন্দ করবে। আমেদাবাদে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা ঘোরাফেরা করছে। পিচে যাতে ফাটল না ধরে সেজন্য কভার দিকে ঢাকা রাখা হচ্ছে। যে পিচে কম খেলা হয়েছে তাতেই কালকের ম্যাচ হতে পারে।

ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। পিচে জলও দেওয়া হয়েছে, যাতে বাঁধুনি ঠিক থাকে। পেস ও বাউন্স থাকবে বলেই মনে করছেন কিউরেটররা। ডিউ বড় ফ্যাক্টর হবে না। ডিউ ফ্যাক্টরের মোকাবিলায় বিশেষ রাসায়নিকও ব্যবহার করা হচ্ছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+