IPL 2023: আমেদাবাদে বৃষ্টিতে ব্যাহত দ্বিতীয় কোয়ালিফায়ার, গুজরাত-মুম্বই ম্যাচ কখন শুরু?

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে দুই দলই পরস্পরের বিরুদ্ধে জিতেছে একটি করে ম্যাচ।

আইপিএলে তিনটি সাক্ষাতে মুম্বইয়ের জয় ২টিতে, গুজরাতের একটিতে। এবারের আইপিএলে আমেদাবাদে গুজরাত জিতেছিল, ফিরতি সাক্ষাতে নিজেদের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স মধুর প্রতিশোধ নেয়। প্লে-অফে দুই দল এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে।

রোহিত শর্মা

আজকের ম্যাচে যারাই জিতবে তারা পৌঁছে যাবে ফাইনালে। রবিবার আমেদাবাদেই আইপিএল ফাইনাল। প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। চারবারের চ্যাম্পিয়নদের সামনে পাঁচবারের চ্যাম্পিয়নরা, নাকি গতবারের খেতাবজয়ীরা? উত্তর মিলবে আজ।

শুভমান গিল

টসের কিছুক্ষণ আগেই প্রবল বৃষ্টি নামে আমেদাবাদে। কিছুক্ষণ পর তা থেমে যাওয়ায় স্বস্তি পান দর্শকরাও। আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর সিদ্ধান্ত নেন সন্ধ্যা সাতটা কুড়িতে ফের মাঠ পরিদর্শন করবেন। বৃষ্টি থামতেই পিচ দেখতে যান হার্দিক পাণ্ডিয়া ও রোহিত শর্মা। দুজনে কথাও বলেন। প্র্যাকটিসে নেমে পড়ে দুই দলই।

রশিদ খান

হার্দিক পাণ্ডিয়া শেষ চারটি ম্যাচে বোলিং করেননি। এদিন তাঁকে বোলিং রান আপ পরিমাপ করতে দেখা গিয়েছে। স্প্রে দিয়ে তিনি নিজের রান-আপের জায়গা ঠিক করে নিয়েছেন। ফলে হার্দিকের আজকের ম্যাচে বল করার ইঙ্গিত মিলেছে। এই প্রথম আইপিএলে ছিটকে যাওয়ার পরিস্থিতির চাপ রয়েছে গুজরাতের উপর।

সুপারসপার নামিয়ে মাঠ শুকিয়ে ফেলার প্রস্তুতি শুরু হয়েছে। রাত পৌনে আটটায় টস হবে। খেলা শুরু হবে রাত ৮টা থেকে। ওভার সংখ্যা কমানো হচ্ছে না। ২০২২ সালে আইপিএল ফাইনাল জেতার পর চলতি আইপিএলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স লিগ পর্বের সাতটি ম্যাচ খেলেছে। জিতেছে চারটিতে, হার তিনটিতে।

কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পরাস্ত হয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। এ ছাড়া দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজয় ৫ রানে। আজ যে উইকেটে খেলা হবে তাতে বল প্রথমদিকে থমকে আসতে পারে। যদিও এই উইকেটে ১৭০-১৭৫ রান পর্যাপ্ত হতে পারে বলে মনে করছেন রবি শাস্ত্রী।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+