সানরাইজার্স হায়দরাবাদ ছাঁটল কেন উইলিয়ামসনকে, ময়াঙ্ককে রাখল না পাঞ্জাব কিংস, একনজরে তালিকা
আইপিএলের মিনি অকশন ডিসেম্বরের ২৩ তারিখ। তার আগে আজ বিকেল ৫টার মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিতে হলো, কাদের তারা ধরে রাখছে, ছেড়েই বা দিচ্ছে কাদের। পাঞ্জাব কিংস আগেই ময়াঙ্ক আগরওয়ালকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল। এবার ময়াঙ্ককে ছেড়ে দিল পাঞ্জাব। সানরাইজার্স হায়দরাবাদও তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ধরে রাখেনি। বের করে দেওয়া হয়েছে নিকোলাস পুরাণকেও।
|
কলকাতা নাইট রাইডার্সে ব্যাপক বদল
কলকাতা নাইট রাইডার্স মিনি অকশনের আগে ধাক্কা খেয়েছে। তারই ফাঁকে দল গুছিয়ে নিয়েছে। ইংল্যান্ডের স্যাম বিলিংস, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের পর এবার ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য অ্যালেক্স হেলসও আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশের হয়ে খেলা, পারিবারিক কারণে নেওয়া এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। এই তিনজন ছাড়াও কলকাতা নাইট রাইডার্স একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল। তাঁরা হলেন আমন খান, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অভিজিৎ তোমর, অজিঙ্ক রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রসিখ সালাম, শেল্ডন জ্যাকসন। ট্রেডিংয়ের মাধ্যমে শার্দুল ঠাকুর, রহমানুল্লাহ গুরবাজ ও লকি ফার্গুসনকে নিয়েছে কেকেআর। কেকেআরের ঝুলিতে রয়েছে ৭.০৫ কোটি টাকা। বিদেশির জায়গা ফাঁকা তিনটি।
|
ব্র্যাভোহীন সিএসকে
ডোয়েইন ব্র্যাভোকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। ২০১৩ ও ২০১৫ সালে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে বেগুনি টুপির মালিক হয়েছিলেন তিনি। ২০১৩ সালে ব্র্যাভে সর্বাধিক ৩২টি উইকেট নিয়েছিলেন, যা রেকর্ড। ব্র্যাভো ছাড়াও চেন্নাই সুপার কিংস ছেড়ে দিল রবিন উথাপ্পা, অ্যাডাম মিলনে, হরি নিশান্ত, ক্রিস জর্ডন, ভগত বর্মা, কেএম আসিফ ও নারায়ণ জগদীশানকে। সিএসকের ঝুলিতে রয়েছে ২০.৪৫ কোটি টাকা। ২ জন বিদেশি নিতে পারবে ধোনির দল।
|
দল ঢেলে সাজাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে মোট ১৩ জন ক্রিকেটারকে। কায়রন পোলার্ড এদিনই আইপিএল থেকে অবসরের কথা জানিয়েছেন। এ ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিল আনমোলপ্রীত সিং, আরিয়ান জুয়াল, বেসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, ময়াঙ্ক মার্কণ্ডে, মুরুগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রাইলে মেয়ারডিথ, সঞ্জয় যাদব ও টাইমাল মিলসকে। ট্রেডিংয়ের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে জেসন বেহরেনডর্ফকে। মিনি অকশনে মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে থাকবে ২০.৫৫ কোটি টাকা। বিদেশি নিতে পারবে তিনজনকে।

সানরাইজার্সের চমক
কেন উইলিয়ামসনের পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিল নিকোলাস পুরাণ, জগদীশা সুচিথ, প্রিয়ম গর্গ, রবিকুমার সমর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, সিন অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র ও বিষ্ণু বিনোদকে। সানরাইজার্স মিনি অকশনে যাবে ৪২.২৫ কোটি টাকা নিয়ে। চারজন বিদেশি নিতে পারবে তারা।

ময়াঙ্ককে রাখল না পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংসকে এবার নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। আগেই ময়াঙ্ক আগরওয়ালকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে। এবার ময়াঙ্কের পাশাপাশি পাঞ্জাব কিংস ছেড়ে দিল ওডিন স্মিথ, বৈভব অরোরা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, অংশ প্যাটেল, প্রেরক মাঁকড়, সন্দীপ শর্মা ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়কে। পাঞ্জাবের ঝুলিতে রইল ৩২.৩ কোটি টাকা। তিনজন বিদেশি নিতে পারবে পাঞ্জাব।

লখনউ সুপার জায়ান্টস ছাড়ল কাদের?
লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিল অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, দুষ্মন্ত চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মণীশ পাণ্ডে ও শাহবাজ নাদিমকে। তাদের ঝুলিতে রয়েছে ২৩.৩৫ কোটি টাকা। আরও চারজন বিদেশি নেওয়ার জায়গা রয়েছে।

গুজরাত টাইটান্স নতুনের সন্ধানে
আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স রহমানুল্লাহ গুরবাজ ও লকি ফার্গুসনকে ট্রেডিংয়ের মাধ্যমে ছেড়ে দিয়েছে। এ ছাড়াও যে বাকি ক্রিকেটারদের গুজরাত টাইটান্স ধরে রাখল না তাঁরা হলেন ডমিনিক ড্রেকস, গুরকীরত সিং, জেসন রয় ও বরুণ অ্যারন। গুজরাত এখনও ১৯.২৫ কোটি টাকা খরচ করতে পারবে। বিদেশি নিতে পারবেন তিনজনকে।

আরসিবিতে কারা নেই?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেহরেনডর্ফকে ট্রেডিংয়ের মাধ্যমে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। এ ছাড়াও অনীশ্বর গৌতম, চামা মিলিন্দ, লাভনীথ সিসোদিয়া ও শেরফান রাদারফোর্ডকে ধরে রাখল না আরসিবি। মিনি অকশনে আরসিবির কাছে থাকল ৮.৭৫ কোটি টাকা। দুজন বিদেশি নেওয়ার জায়গা রয়েছে।

রাজস্থান রয়্যালস বিদেশি বদলের পথে
চমক নেই রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে। গত আইপিএলের রানার-আপ ছেড়ে দিল ড্যারিল মিচেল, জিমি নিশাম, অনুনয় সিং, করবিন বশ, করুণ নায়ার, নাথান কুল্টার-নাইল, রাসি ভ্যান ডার ডুসেন, শুভম গাড়োয়াল ও তেজস বারোকাকে। রাজস্থানের ঝুলিতে এখনও রয়েছে ১৩.২ কোটি টাকা। চারজন বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে।

দিল্লি-ছাড়া ভরত
দিল্লি ক্যাপিটালস থেকে ট্রেডিংয়ের মাধ্যমে শার্দুল ঠাকুরকে নিয়েছে কেকেআর। কেকেআর থেকে আমন খানকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর পাশাপাশি যে ক্রিকেটারদের দিল্লির ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিল তাঁরা হলেন টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত ও মনদীপ সিং। দিল্লি ক্যাপিটাল এখনও ১৯.৪৫ কোটি টাকা খরচ করতে পারবে। দুই বিদেশি নেওয়ার পথ খোলা রয়েছে। তবে দলগুলি যে ক্রিকেটারদের ছেড়ে দিল তাঁদের ফের মিনি অকশন থেকে নেওয়ার সম্ভাবনাও থাকছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications