IPL: জমে উঠেছে প্লে অফের সমীকরণ, লখনউ ম্যাচের আগের জটিল অঙ্কে নাইটরা

শেষ পর্যায়ে আইপিএলের গ্রুপ লিগের লড়াই।শনিবার এবং রবিবারের পরই চূড়ান্ত হয়ে যাবে শেষ চারে জায়গা করে নিল কারা? ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে অফের টিকিট নিশ্চিত করেছে শুধুমাত্র গুজরাত টাইটান্স। এখনও তিনটি স্থান ফাঁকা রয়েছে প্লে অফে। ইতিমধ্যেই দিল্লি, হায়দরাবাদের পাশাপাশি পাঞ্জাব কিংসও বিদায় নিয়েছে। ফলে তিনটি স্থানের জন্য লড়াই মূলত ছয় দলের।

গুজরাতের পরই লিগের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। ১৩ ম্যাচে ধোনিদের পয়েন্ট ১৫। নেট রানরেট প্লাস ০.৩৮১। শনিবার দুপুরে ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সিএসকের। কিন্তু হারলেই নেট রানরেট ও অঙ্কের জটিল হিসেবের মধ্যে পড়তে হবে ধোনি বাহিনী। প্লে অফে যাওয়ার জন্য তাঁদের অপেক্ষা করতে হবে রবিবার রাত পর্যন্ত।

১

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছে লখনউ । ক্রুণাল পান্ডিয়ার দলের নেট রান প্লাস ০.৩০৪। শনিবার সন্ধ্যায় গম্ভীর ব্রিগেড ইডেনে খেলতে নামবে কেকেআরের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই তাঁরা সরাসরি প্লে অফে। কিন্তু নাইটদের কাছে অঘটন ঘটলেই অঙ্কের খাতা নিয়ে বসতে হবে সঞ্জীব গোয়েঙ্কার দলকে। সেইসঙ্গে আরসিবি, সিএসকে এবং মুম্বই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

পাঞ্জাবকে হারিয়ে আরসিবিকে চাপে রেখেছে রাজস্থান।১৩ ম্যাচ খেলে দু প্লেসিদের পয়েন্ট ১৪। নেটরানরেট প্লাস ০.১৮০। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে জেতার পাশাপাশি আরসিবিকে নজর রাখতে হবে মুম্বই ম্যাচের ফলাফলের দিকে।খুব বড় ব্যবধানে না হারলে রাজস্থান রানরেটের দিক থেকে টপকাতে পারবে না ব্যাঙ্গালোরকে। তবে এরজন্য মুম্বইকে শেষ ম্যাচে হারতে হবে এবং কেকেআরকে বড় ব্যবধানে শেষ ম্যাচ জিতলে হবে না। তখন ১১ রানের বেশি হারলেই বিদায় ঘণ্টা বাজবে বিরাটদের।

২

পাঞ্জাবকে হারিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এসেছে রাজস্থান রয়্যালস।১৪ ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ১৪। নেট রানরেট প্লাস ০.১৪৮। তবুও প্লে অফ খুবই কঠিন রাজস্থানের জন্য। তাদের ভাগ্য নির্ভর করছে মুম্বই-কলকাতা-ব্যাঙ্গালোরের উপর। এই তিন দলকে শেষ ম্যাচে হারতে হবে। এমনকি বড় ব্যবধানে হারতে হবে। আপাতত সঞ্জুদের অপেক্ষা রবিবার রাত পর্যন্ত।

রাজস্থান জয় পাওয়ায় চাপ বেড়েছে মুম্বই ইন্ডিয়ান্সেরও।। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট রোহিতদের। তাঁদের হাতে রয়েছে একটি ম্যাচ। আগামী রবিবার তারা মুখোমুখি হবে সানরাইজার্সের। মুম্বইয়ের বর্তমান রানরেট মাইসান ০.১২৮। বিদায় হয়ে যাওয়া হায়দরাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। একইসঙ্গে হারতে আরসিবি-কেকেআর শেষ ম্যাচে হারলে সহজেই প্লে অফে চলে যাবে রোহিতরা। তবে নাইটরা নয় রোহিতদের প্রধান প্রতিপক্ষ ব্যাঙ্গালোর।

৩

আজ ঘরের মাঠে জটিল অঙ্ক নিয়ে লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। বর্তমান পরিস্থিতিতে কেকেআরের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। অঙ্কের বিচারে একটা ক্ষীণ সুযোগ আছে কেকেআরের জন্য। ১৩ ম্যাচে নীতীশ রানার দলের পয়েন্ট ১২। নেট রানরেট মাইনাস ০.২৫৬।বড় ব্যবধানে জেতার পাশাপাশি নাইটদের ভাগ্য নির্ভর করছে আরসিবি-মুম্বই এই দুই দলের শেষ ম্যাচের ফলাফলের উপরও।

ইতিমধ্যেই দিল্লি, হায়দরাবাদ, পাঞ্জাব বিদায় নিয়েছে আইপিএল থেকে। তবে দিল্লি ও হায়দরাবাদের শেষ ম্যাচ বাকি আছে। অন্যদলগুলির জন্য তাঁদের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+