IPL 2023: আইপিএলে শেষ চারে ওঠার লড়াই জমজমাট! ৯ দলের সামনে কোন সমীকরণ?

চলতি আইপিএল থেকে সরকারিভাবে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। বাকি ৯টি দলের সামনেই খাতায়-কলমে রয়েছে প্লে-অফে ওঠার সম্ভাবনা। রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলি যারা ১৪ পয়েন্টের বেশি যেতে পারবে না, তাদের পক্ষে সমীকরণ কঠিন।

সবচেয়ে ভালো জায়গায় রয়েছে গুজরাত টাইটান্স। ১৬ পয়েন্ট রয়েছে হার্দিক পাণ্ডিয়ার দলের। বাকি দুটি ম্যাচে একটিতে জিতলেই প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন হার্দিকরা।

মুম্বই ইন্ডিয়ান্স

গুজরাত টাইটান্সের ১২ ম্যাচে ১৬ পয়েন্ট, নেট রান রেট ০.৭৬১। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের পর আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে। যদি তারা দুটি ম্যাচেই হেরে যায় তাহলে ১৬ পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। যদিও নেট রান রেট ভালো থাকায় হার্দিকদের প্লে-অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল।

চেন্নাই সুপার কিংস গতকাল কেকেআরের কাছে হেরে অস্বস্তিতে। ধোনির দলের রয়েছে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট। নেট রান রেট ০.৩৮১। এখনও অবধি পাঁচটি দল ১৫ পয়েন্টের বেশি পেতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেলে বিদায় নিতে হতে পারে ধোনিদের। জিতলেই শেষ চারে যাবে সিএসকে।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্সের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে, নেট রান রেট মাইনাস (-) ০.১১৭। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবেন রোহিতরা। দুটিতেই জিতলে প্রথম দুই নিশ্চিত। একটিতে হারলে অন্য ম্যাচের ফল ভরসা। দুটিতে হারলে শেষ চারে ওঠা অনিশ্চিত হয়ে যাবে।

দুটি দল ১৫ বা তার বেশি পয়েন্টে রয়েছে। তিনটি দল ১৫ বা তার বেশি পয়েন্ট পেতেই পারে। মুম্বই-সহ বাকি দলগুলি যদি ১৪ পয়েন্টে থাকে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। মুম্বই দুটি ম্যাচে হারলে নেট রান রেট আরও খারাপ জায়গায় যাবে। ফলে নেট রান রেট তাদের ছিটকে দিতে পারে।

গুজরাত লখনউ

লখনউয়ের ১২ ম্যাচে ১৩ পয়েন্ট, নেট রান রেট ০.৩০৯। মুম্বইয়ের বিরুদ্ধে হোম ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বাকি। দুটিতেই জিতলে শেষ চার পাকা। একটিতে যদি হারে এবং চেন্নাইও ১৫ পয়েন্টে থাকে তাহলে চিন্তা থাকবে। কারণ, গুজরাত, চেন্নাই, মুম্বই, আরসিবি ও পাঞ্জাব ১৬ বা তার বেশি পয়েন্ট পেতে পারে।

আরসিবি রাজস্থান

আরসিবির ১২ ম্যাচে ১২ পয়েন্ট। সানরাইজার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের পর গুজরাতের বিরুদ্ধে হোম ম্যাচ বাকি। ১১২ রানে জয় -০.৩৪৫ থেকে নেট রান রেট ০.১৬৬-এ নিয়ে গিয়েছে। আরসিবি দুটি ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট হবে। ১৬ পয়েন্টে পৌঁছতে পারে মুম্বই, পাঞ্জাব। ফলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।

কেকেআর সিএসকে

রাজস্থান, কেকেআরের মতো দলগুলি সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। আরসিবি, পাঞ্জাব যদি একটি করে ম্যাচ হারে এবং সানরাইজার্স সব ম্যাচ জেতে তাহলে সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠা নির্ভর করবে জটিল অঙ্কের উপর। গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।

রাজস্থান রয়্যালসের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে, নেট রান রেট ০.১৪০। অ্যাওয়ে ম্যাচ বাকি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। পাঞ্জাব কিংসের ১২ ম্যাচে ১২ পয়েন্ট। দুটি জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবেন শিখর ধাওয়ানরা। তবে নেট রান রেট (-০.২৬৮)-এর অনেকটা উন্নতি ঘটাতে হবে। পাঞ্জাবের খেলা বাকি দিল্লি ক্যাপিটালস (হোম) ও রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে।

কেকেআর সিএসকে

কলকাতা নাইট রাইডার্সের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। নেট রান রেট -০.২৫৬। শেষ ম্যাচ ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। জিতলেও শেষ চারে ওঠা নিশ্চিত হবে না। অনেক ম্যাচের ফল কেকেআরের পক্ষে আসতে হবে। ১৪ পয়েন্ট যদি তর্কের খাতিরে যথেষ্টও হয় তাহলেও বাধা হতে পারে নেট রান রেট।

সানরাইজার্স হায়দরাবাদের ১১ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে। নেট রান রেট -০.৪৭১। গুজরাতের বিরুদ্ধে আজ অ্যাওয়ে ম্যাচ খেলে আরসিবির বিরুদ্ধে হোম ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে। লখনউ শেষ দুটি ম্যাচে জিতলে গুজরাত, লখনউ, চেন্নাইয়ের পয়েন্ট ১৪-র বেশি থাকবে। মুম্বই, পাঞ্জাব, সানরাইজার্স সেক্ষেত্রে থাকবে ১৪ পয়েন্টে।

লখনউ দুটি ম্যাচে হারলে সানরাইজার্স, পাঞ্জাব ও কলকাতা ১৪ পয়েন্ট নিয়ে থাকবে প্লে-অফের দৌড়ে। ফলে সানরাইজার্সের আশা জিইয়ে থাকবে সব ম্যাচ বড় ব্যবধানে জিতলেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+