IPL 2023: আইপিএলে প্লে-অফ ম্যাচ পেল না ইডেন! চেন্নাই ও আমেদাবাদে কবে কোন খেলা?

আইপিএলে এবার আর প্লে-অফের কোনও ম্যাচ পেল না ইডেন গার্ডেন্স। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকাকালীন গত বছর ক্রিকেটের নন্দনকাননে হয়েছিল প্লে-অফের ম্যাচ। কিন্তু এবার বেছে নেওয়া হলো দুটি শহরকেই।

আমেদাবাদে গত বছরও দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হয়েছিল। এবারও তা হবে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর এবার হবে চেন্নাইয়ে।

চেন্নাই সুপার কিংস

গত বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। বিসিসিআইয়ে এখন সচিব জয় শাহই সর্বেসর্বা। জয়ের আমেদাবাদে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়। ফাইনাল যে আমেদাবাদেই হবে তা আগেই জানা গিয়েছিল।

তবু বিসিসিআই কর্তারা জানিয়েছিলেন, প্লে-অফ ও ফাইনালের কোন খেলা কোথায় কবে হবে তা পরে জানানো হবে। আজ চেন্নাইয়ের চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ শুরুর আগেই বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল প্লে-অফ ও ফাইনালের বিস্তারিত সূচি।

বিসিসিআই

সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীন রীতিমতো লড়াই করে প্লে-অফের ম্যাচ এনেছিলেন ইডেনে। এবার সেটা আর হলো না। চেন্নাইয়ে প্লে-অফ দেওয়ার কারণও আছে। কেন না, যে দুটি ম্যাচ দেওয়া হয়েছে তাতে চিপকে প্লে-অফে ওঠা চারটি দলই খেলার সুযোগ পাবে।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস যেভাবে খেলছে তাতে শেষ চারে যেতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের। ধোনি এবার সম্ভবত শেষ আইপিএল খেলছেন বলে চর্চা চলছে। ফলে প্লে-অফে সিএসকে থাকলে মাঠে যে তিলধারণের জায়গা থাকবে না তা বলাই যায়। ফলে আরও একটি ধোনি-ম্য়াচ দেখতে পারবে চেন্নাই।

গুজরাত টাইটান্স

আইপিএলের পয়েন্ট তালিকার প্রথম দুটি দল ২৩ মে চেন্নাইয়ে খেলবে প্রথম কোয়ালিফায়ার। পরের দিন তৃতীয় ও স্থানাধিকারী দল খেলবে এলিমিনেটরে। ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল ও এলিমিনেটরে জয়ী দল।

আইপিএলের ফাইনাল হবে ২৮ মে। প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দুই দল খেতাবি লড়াইয়ে নামবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+