IPL 2023 Player Auction: আইপিএল নিলামে নজরে বাংলার একাদশ! ঈশান-অভিমন্যু-মুকেশরা মূল তালিকায়
আইপিএলের নিলামে ২৩ ডিসেম্বর কোচিতে নজর থাকবে বাংলার ১১ জন ক্রিকেটারের দিকে। বেলা আড়াইটে থেকে নিলাম।
আইপিএল নিলামে নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য নাম লেখান ৯৯১ জন ক্রিকেটার। এরপর তা থেকে বেছে ৩৬৯ জনের তালিকা হয়। ফ্র্যাঞ্চাইজিরা আরও ৩৬ জনের সুপারিশ করে।

(ছবি- সিএবি মিডিয়া)
যে ৪০৫ ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে তাঁদের মধ্যে ভারতীয় রয়েছেন ২৭৩ জন। এই ২৭৩ জনের মধ্যে নাম রয়েছে বাংলার ১১ জন ক্রিকেটারের। বাংলার ক্রিকেটারদের সকলের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। এই ক্রিকেটারদের মধ্যে কয়েকজন আগে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ছিলেন। তবে বেশিরভাগই নতুন দল পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। ঈশান পোড়েল চোট সারিয়ে মাঠে ফিরে রঞ্জিতে দারুণ কামব্যাক করেছেন। আজ ইডেনে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিনি ১৭ ওভার হাত ঘুরিয়ে ৬টি মেডেন-সহ ৩৫ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। আইপিএলের নিলামে ঈশান পোড়েলের নাম রয়েছে ১৯ নম্বর সেটে। ঈশান পাঞ্জাব কিংসে ছিলেন। এই সেটেই নাম রয়েছে ১৯ বছরের বাঁহাতি মিডিয়াম পেসার রবি কুমারের। মুকেশ কুমারের নাম রয়েছে নবম সেটে। মুকেশের এবার দল পাওয়ার ভালোই সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
বাংলা তথা ভারতীয় এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের নাম রয়েছে উইকেটকিপারদের সেটে। নিলামে আট নম্বর সেটে থাকা অভিমন্যুর বেস প্রাইস ২০ লক্ষ টাকা। ওপেনিং ব্যাটার অভিমন্যু রয়েছেন বাংলাদেশ সফরে ভারতের টেস্ট দলে। রোহিত শর্মা ছিটকে যাওয়ায় তাঁকে প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা ভেবে তাঁকে এই সিরিজেই দেখে নেওয়ার সেরা সুযোগ টিম ম্যানেজমেন্টের। তবে অভিমন্যু আইপিএলে নিজেকে রেখেছেন উইকেটকিপার হিসেবেই।
২৪ নম্বর সেটে ব্যাটারদের মধ্যে নাম রয়েছে সুদীপ ঘরামির। উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে তিনি আজ ২ বলে ০ রানে আউট হলেও দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্টে বাংলা দলকে ভরসা দিয়েছেন। নিলামের ২৬ নম্বর সেটটি উইকেটকিপারদের জন্য। অগ্নিভ পান ও অভিষেক পোড়েলের নাম রয়েছে এই সেটে। অলরাউন্ডারদের জন্য নির্ধারিত ৩২ নম্বর সেটে রয়েছেন প্রয়াস রায় বর্মণ। তিনি এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন। প্রয়াস যে সেটে রয়েছেন তাতে রয়েছেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। ঋত্ত্বিক আবার ছিলেন পাঞ্জাব কিংসে। ৩৪ নম্বর সেটে নাম রয়েছে বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলার গীত পুরীর। ৩৮ নম্বর সেটে অলরাউন্ডারদের মধ্যে ভাগ্য নির্ধারিত হবে ঋত্ত্বিক রায়চৌধুরীর। তবে মনোজ তিওয়ারি আগেরবার আইপিএল খেলার জন্য নিলামে নাম লেখালেও এবারের তালিকায় তিনি নেই।
২৪ নম্বর সেটে নাম রয়েছে ব্যাটার সুদীপ ঘরামির। অগ্নিভ পান ২৬ নম্বর সেটে। অভিষেক পোড়েল উইকেটকিপার। প্রয়াস রায় বর্মণ রয়েছেন অলরাউন্ডারদের ৩২ নম্বর সেটে, প্রয়াস আগে আরসিবিতে ছিলেন। এই সেটেই রয়েছেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। তিনি ছিলেন পাঞ্জাব কিংসে। বাঁহাতি ফাস্ট মিডিয়াম গীত পুরী রয়েছেন বোলারদের তালিকায়, ৩৪ নম্বর সেটে।












Click it and Unblock the Notifications