IPL 2023: চিপকে শেষ বলে স্মরণীয় জয় পাঞ্জাব কিংসের, টানা ২টি ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের

আইপিএলে টানা দুটি ম্যাচ হারল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। জয়পুরে রাজস্থান রয়্যালসের পর আজ চিপকে নিজেদের মাঠে পাঞ্জাব কিংসের কাছে। টস জিতে প্রথমে ব্যাট করে পাঞ্জাবকে ২০১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল সিএসকে।

শেষ ওভারে দরকার ছিল ৯ রান। শেষ বলে ৩ রান। সিকান্দর রাজা ঝোড়ো ইনিংস খেলে শিখর ধাওয়ানের দলকে লক্ষ্যে পৌঁছে দিলেন। জয় এলো চার উইকেটে। আইপিএলে এই নিয়ে তৃতীয়বার ২০০ বা তার বেশি রান সফলভাবে তাড়া করে জেতা দলে কেউ অর্ধশতরান পাননি।

পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংসের ১০০ রান এসেছিল ১১.৪ ওভারে। ১৫ ওভারের শেষে স্কোর ছিল ৩ উইকেটে ২৯। ডেথ ওভারের বোলিংই ডোবাল চেন্নাইকে। ১৬তম ওভারে ১ উইকেট পেলেও তুষার দেশপাণ্ডে ২৪ রান দিয়ে বসেন। ১৭তম ওভারে ১৭ রান দেন রবীন্দ্র জাদেজা। ১৮তম ওভারে মাথিশা পাথিরানা ৯ রান খরচ করেন, তুলে নেন ১ উইকেট।

লিয়াম লিভিংস্টোন

তুষার দেশপাণ্ডে ১৯তম ওভারে ১৩ রান দেন, এই ওভারেও পড়ে একটি উইকেট। শেষ ওভারে মরিয়া আপ্রাণ চেষ্টা চালালেও দলকে জয় এনে দিতে পারেননি। পাঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরণ সিং ২৪ বলে ৪২ ও লিয়াম লিভিংস্টোন ২৪ বলে ৪০ রান করেন। অধিনায়ক শিখর ধাওয়ান ১৫ বলে ২৮ রান করেন।

তুষার দেশপাণ্ডে

স্যাম কারান ২০ বলে ২৯, জিতেশ শর্মা ১০ বলে ২১ রান করেন। ৭ বলে ১৩ রানে নট আউট থাকেন রাজা। তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৪৯ রান দিয়ে তিনটি উইকেট নেন। ১৭টি উইকেট নিয়ে তিনিই বেগুনি টুপি পেলেন। রবীন্দ্র জাদেজা ২টি, মাথিশা পাথিরানা ১ উইকেট পেয়েছেন।

ডেভন কনওয়ে

২০ ওভারে ৪ উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস ২০০ রান তুলেছিল। ৫২ বলে ৯২ রানে অপরাজিত ছিলেন ডেভন কনওয়ে। ঋতুরাজ গায়কোয়াড় ৩৭, শিবম দুবে ২৮, মঈন আলি ১০, রবীন্দ্র জাদেজা ১২ রান করেন। মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

অর্শদীপ সিং, স্যাম কারান, রাহুল চাহার ও সিকান্দর রাজা ১টি করে উইকেট নেন। এই জয়ের ফলে পাঞ্জাব কিংস ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এলো।

চেন্নাই সুপার কিংস

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস দাঁড়িয়ে চারে। রাজস্থান যদি আজ মুম্বইয়ের কাছে হেরে যায় তাহলে চারটি দল ১০ পয়েন্টে থাকবে। রাজস্থান জিতলে চলে যাবে গ্রুপশীর্ষে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+