IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রতিশোধের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স, কেমন হতে পারে একাদশ?

আইপিএলে কাল দুটি দল পৌঁছবে ১২ পয়েন্টে। পয়েন্ট তালিকায় আপাতত পাঁচটি দল রয়েছে ১০ পয়েন্টে। তিনে লখনউ সুপার জায়ান্টস, চারে চেন্নাই সুপার কিংস, পাঁচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ছয়ে রয়েছে পাঞ্জাব কিংস। লখনউ-চেন্নাই ম্যাচে জয়ী দল ১২ পয়েন্টে পৌঁছবে।

পাঞ্জাব যদি মুম্বইকে কাল মোহালিতে হারিয়ে দেয় তাহলে শিখর ধাওয়ানরাও ছুঁয়ে ফেলবেন ১২ পয়েন্টের মাইলফলক। যদিও জয়ের ধারা অব্যাহত রেখে মুম্বই ইন্ডিয়ান্স চাইবে ১০ পয়েন্টে পৌঁছে প্লে-অফের পথ মসৃণ করে রাখতে।

অর্শদীপ সিং

চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ৮ উইকেটে ২১৪ রান তুলে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারিয়েছিল পাঞ্জাব কিংস। অর্শদীপ সিং ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব অর্ধশতরান করেও জেতাতে পারেননি মুম্বইকে। দুই দলই নিজেদের আগের ম্যাচ জিতেছে। কালকের লড়াই তাই হাড্ডাহাড্ডিই হবে বলে মনে করা হচ্ছে।

সূর্যকুমার যাদব

মুম্বই ইন্ডিয়ান্স ক্রিস জর্ডনকে আনলেও কার জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে তা জানানো হয়নি। ফলে কালকের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। পাঞ্জাব কিংস দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার থাকায় অফ স্পিনার হৃতিক শোকিনকে খেলাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

অর্শদীপ সিং মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস আগের ম্যাচে হরপ্রীত ব্রারকে রাখলেও ব্যাট বা বোলিং করায়নি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁকে কীভাবে ব্যবহার করা হবে সেটা দেখার। তবে জিম্বাবোয়ের সিকান্দর রাজা ভরসা দিচ্ছেন পাঞ্জাব কিংসকে। কাল তিনি হতেই পারেন মুম্বইয়ের বিরুদ্ধে তুরুপের তাস।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, পীযূষ চাওলা, জোফ্রা আর্চার, হৃতিক শোকিন বা কুমার কার্তিকেয়, রাইলে মেয়ারডিথ। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট সাব হতে পারেন আর্শাদ খান।

জিতেশ শর্মা

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), অথর্ব তাইড়ে, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, সিকান্দর রাজা, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট সাব হতে পারেন অর্শদীপ সিং।

মোহালিতে প্রথম তিনটি ম্যাচে প্রথম ইনিংসের রান ছিল ১৫৩ থেকে ১৯১ রানের মধ্যে। চতুর্থ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ৫ উইকেটে ২৫৭ তুলেছিল। চারটি ম্যাচের তিনটিতেই প্রথমে ব্যাট করা দল জিতেছে। যদিও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে। হাই স্কোরিং ম্যাচের অপেক্ষা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+