IPL 2023: আইপিএল ১০ বছর পর ফিরছে ধরমশালায়, দিল্লিকে হারিয়ে টিকে থাকতে মরিয়া পাঞ্জাব
আইপিএলে পাঞ্জাব কিংস নিজেদের শেষ দুটি হোম ম্যাচ খেলবে ধরমশালায়। কাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলার পর শুক্রবার খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে শিখর ধাওয়ানের দলের। প্লে-অফে ওঠার লড়াইয়ে থাকতে জিততে হবে দুটিতেই।
গত শনিবার দিল্লিতে ৩১ রানে জিতে দিল্লি ক্যাপিটালসকে ছিটকে দিয়েছে পাঞ্জাব কিংস। দিল্লির ম্যাচ বাকি পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। যা তাদের কাছে নিয়মরক্ষার, কিছুটা সম্মান পুনরুদ্ধারেরও। তবে দিল্লি কাল জিতলে পাঞ্জাবের প্লে-অফে ওঠা বড় প্রশ্নের মুখে পড়ে যাবে।

২০১৪ সালে শেষবার আইপিএলের পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি প্লে-অফে গিয়েছিল। তখন দলের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৫ সালের পর থেকে ১৪টির মধ্যে সাতটি গ্রুপ ম্যাচ পাঞ্জাব জিতেছে মাত্র ২ বার। এবার তারা ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। কিন্তু নেট রান রেট নেগেটিভে রয়েছে। সেটির উন্নতি ঘটাতেই হবে।
পাঞ্জাব কিংস পূর্ণশক্তির দল নিয়েই নামবে। আগের ম্যাচে যে দল দিল্লিকে হারিয়েছিল সেই উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। দিল্লি ক্যাপিটালস নতুন মুখকে দেখে নিতে পারে। তবে আনরিখ নরকিয়া ব্যক্তিগত কারণে যে দেশে ফিরেছেন, এখনও ফেরেননি। ফলে তাঁকে কালকের ম্যাচে পাওয়া যাবে না।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, হরপ্রীত ব্রার, শাহরুখ খান, সিকান্দর রাজা, ঋষি ধাওয়ান, রাহুল চাহার, অর্শদীপ সিং। বোলিংয়ের সময় নামবেন নাথান এলিস। ইমপ্যাক্ট সাবের রদবদল প্রভসিমরণের সঙ্গে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, রাইলি রুসো, অক্ষর প্যাটেল, মণীশ পাণ্ডে, আমন খান, প্রবীণ দুবে, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা। বোলিংয়ের সময় নামবেন খলিল আহমেদ। ইমপ্যাক্ট সাব হিসেবে রদবদল হতে পারে মণীশের সঙ্গে।

২০১৩ সালের পর এই প্রথম আইপিএলের ম্যাচ হচ্ছে ধরমশালায়। সমুদ্রতট থেকে উচ্চতা ১৪৫৭ মিটারের। পাহাড়ে-ঘেরা ছবির মতো সুন্দর স্টেডিয়াম ও তার আশেপাশের পরিবেশ। ঠাণ্ডা, মনোরম আবহাওয়ায় উপভোগ্য ম্যাচ হতে পারে। টস জেতা দল প্রথমে ব্যাট করতে পছন্দ করবে।
ধরমশালায় নতুন উইকেটে খেলা হবে। পরিসংখ্যান দেখলে, এখানকার উইকেট পেসারদের সহায়তা প্রদান করে। ফলে রান তোলা ব্যাটারদের কাছে চ্যালেঞ্জিং। প্রথম ইনিংসে এখানে গড় স্কোর ১৭৬, তবে জেতার ক্ষেত্রে প্রথম ইনিংসে গড় স্কোর ১৯১ বলে জানা যাচ্ছে। ২০১১ সালে আরসিবির বিরুদ্ধে পাঞ্জাব এখানে ২৩২ তুলেছিল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications