IPL 2023: আইপিএলে ফের আরসিবি অধিনায়ক বিরাট! টস জিতে ফিল্ডিং পাঞ্জাবের
আইপিএলের ম্যাচে মোহালিতে পাঞ্জাব কিংস খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে পাঞ্জাব কিংস। আরসিবি সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ৮ নম্বরে।
পাঞ্জাব আইপিএলে আরসিবিকে হারিয়েছে ১৭টি ম্যাচে, তার মধ্যে শেষ পাঁচটি সাক্ষাতে চারবার। আরসিবি ১৩ বার হারিয়েছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিকে। ২০২১ সালের পর আজ ফের পাঞ্জাবকে হারাতে মুখিয়ে আরসিবি। টস জিতে ফিল্ডিং নিল পাঞ্জাব কিংস।

পাঞ্জাব কিংস এদিনও পাচ্ছে না শিখর ধাওয়ানকে। নেতৃত্ব দিচ্ছেন স্যাম কারান। আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ফাফ দু প্লেসি ফিল্ডিং করবেন না। তবে ব্যাটিং করবেন বলে জানান কোহলি। যেহেতু আরসিবি প্রথমে ব্যাট করবে, সে কারণে দু প্লেসির জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হবে বিজয়কুমার ভাইশাক। বিরাট কোহলিকে পুরানো দায়িত্বে দেখে আপ্লুত ভক্তরা।

মোহালিতে গতকাল রাতে বৃষ্টি হলেও আজ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কিউরেটররা বৃষ্টির কারণে উইকেটে জল দেননি। পিচ রিপোর্ট দিতে গিয়ে রোহন গাভাসকর সে কথা জানিয়ে বলেন, পিচ শুষ্ক। তবে ব্যাটারদের উদ্বিগ্ন হওয়ার মতো নয়। এই পিচে ভালোই রান হবে। খেলা যত এগোবে ততই স্পিনাররা কার্যকরী হতে পারেন।

আইপিএলে ফের অধিনায়কত্ব করতে গিয়ে বিরাট কোহলি টস জিততে পারলেন না। তিনি হেড কল করেছিলেন। ধাওয়ানের অনুপস্থিতিতে পাঞ্জাব কিংসকে টানা দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিতে দিয়ে স্যাম কারান জানান, লিয়াম লিভিংস্টোনের দলে ফেরা ভালো খবর। আগের ম্যাচে প্রথমে বোলিং করে জিতেছিল পাঞ্জাব। এদিনও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কারান।
🚨 Toss Update 🚨@PunjabKingsIPL win the toss and elect to field first against @RCBTweets.@CurranSM & @imVkohli are leading their respective sides today.
— IndianPremierLeague (@IPL) April 20, 2023
Follow the match ▶️ https://t.co/CQekZNsh7b#TATAIPL | #PBKSvRCB pic.twitter.com/ITFDTd7ObP

ইংল্যান্ডের দুই ক্রিকেটার রয়েছেন পাঞ্জাবের একাদশে। বাদ পড়লেন কাগিসো রাবাডা। নাথান এলিসকে দলে ফিরিয়েছে পাঞ্জাব কিংস। আরসিবির একাদশেও কোনও পরিবর্তন নেই। তবে শিখর ধাওয়ান চোটের কারণে টানা ২ ম্যাচে না থাকা পাঞ্জাবের কাছে বড় ধাক্কা।
Take a look at the Playing XIs in the #PBKSvRCB contest 👌👌
— IndianPremierLeague (@IPL) April 20, 2023
What do you make of the two sides 🤔
Follow the match ▶️ https://t.co/CQekZNsh7b#TATAIPL pic.twitter.com/BLQMWfhKIt
পাঞ্জাব কিংস- অথর্ব তাইড়ে, হরপ্রীত ভাটিয়া, ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, স্যাম কারান (অধিনায়ক), হরপ্রীত ব্রার, নাথান এলিস, রাহুল চাহার, অর্শদীপ সিং। পরিবর্ত- প্রভসিমরণ সিং, সিকান্দর রাজা, মোহিত রাঠি, ঋষি ধাওয়ান, শিবম সিং।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি, বিরাট কোহলি (অধিনায়ক), মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুযশ প্রভুদেশাই, ওয়েন পার্নেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ। পরিবর্ত- বিজয়কুমার ভাইশাক, ডেভিড উইলি, আকাশ দীপ, কর্ণ শর্মা, অনুজ রাওয়াত।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications