IPL 2023: আইপিএলে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব, চোট সারিয়ে ফিরলেন শিখর
আইপিএলে মোহালিতে পাঞ্জাব কিংস খেলছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। প্রথম সাক্ষাতে নিজেদের মাঠে লখনউ হেরে গিয়েছিল পাঞ্জাবের কাছে। ৭ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৮। লখনউ আছে চারে। পাঞ্জাব রয়েছে ষষ্ঠ স্থানে। নেট রান রেটে এগিয়ে লখনউ।
টস জিতে পাঞ্জাব কিংস ব্যাট করতে পাঠিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। শিখর ধাওয়ান কাঁধের চোটের কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি। আজ তিনি ফিরলেন। পাঞ্জাব দলে দুটি পরিবর্তন। লখনউয়ের একাদশ অপরিবর্তিত।

শিখর ধাওয়ান জানিয়েছেন, তাঁর কাঁধের চোট সেরে গিয়েছে। যন্ত্রণা নেই। দল যে জায়গায় দাঁড়িয়ে তাতে সন্তোষ প্রকাশ করেছেন গব্বর। তিনি বলেন, আমাদের সাতটি ম্যাচ বাকি। আশা করছি, বেশিরভাগ ম্যাচ জিতেই প্লে-অফে উঠতে পারব। ম্যাথু শর্টের জায়গায় সিকান্দর রাজা দলে এসেছেন। সেই সঙ্গে জোরে বোলার গুরনুর ব্রারের অভিষেক হচ্ছে।

লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল আগে ছিলেন পাঞ্জাব কিংসে। ক্যাপ্টেন্সিও করেছেন। মোহালির পিচ ও কন্ডিশন নিয়ে তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে। রাহুল মনে করছেন, মোহালিতে ডিউ ফ্যাক্টর হবে। সে কারণেই টস জেতা দল ব্যাটিং নিয়ে থাকে।

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস, দীপক হুডা, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, নবীন উল হক, রবি বিষ্ণোই, আবেশ খান, যশ ঠাকুর।
পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), অথর্ব তাইড়ে, সিকান্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, গুরনুর ব্রার, অর্শদীপ সিং।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications