IPL 2023: আইপিএলে ইডেনে টস জিতে ব্যাটিং পাঞ্জাবের, কেকেআরের একাদশ অপরিবর্তিত

আইপিএলে মরণ বাঁচন লড়াইয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে যেতে গেলে কেকেআরকে বাকি চারটি ম্যাচেই জিততে হবে। মোখার গতিপ্রকৃতির উপর নির্ভর করবে বৃহস্পতিবার কেকেআর বনাম রাজস্থান দ্বৈরথের ফলাফল।

এই পরিস্থিতিতে জয়ের ধরা বজায় রাখতে মরিয়া কেকেআর। হায়দরাবাদে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আসায় আত্মবিশ্বাসী নাইট শিবির। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেকেআর আছে আটে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঞ্জাব রয়েছে সাতে।

শিখর ধাওয়ান

চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে মোহালিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কেকেআরকে ৭ রানে হারিয়েছিল পাঞ্জাব কিংস। আজ টস জিতে ব্যাটিং নিল পাঞ্জাব কিংস। পাঞ্জাব দলে একটি পরিবর্তন। ম্যাথু শর্টের জায়গায় খেলছেন ভানুকা রাজাপক্ষ। কেকেআরের একাদশ অপরিবর্তিত। একদিকের বাউন্ডারি ৫৮ মিটারের, অন্যদিকের ৭১ মিটারের। পিচে স্পিনাররা বেশি কার্যকরী হবেন। গতির তারতম্য ফারাক গড়তে পারে।

কেকেআর বনাম পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, উইকেট দেখে শুষ্ক মনে হচ্ছে। সে কারণে প্রথমে ব্যাট করে ভালো স্কোর খাড়া করাই লক্ষ্য। ধাওয়ানের কথায়, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম ব্যাটিং গভীরতা বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হচ্ছে। এর ফলে নিয়মিত ২০০ রান তোলা সম্ভব হচ্ছে। ধাওয়ান মনে করছেন, ইডেনের উইকেটে বল থমকে আসবে।

সুনীল নারিন

কেকেআর অধিনায়ক নীতীশ রানাও বলেন, উইকেট শুষ্ক। টস জিতলে ব্যাটিং নিতাম যাতে স্পিনাররা পরের দিকে উইকেট থেকে ফায়দা আদায় করতে পারেন। ফলে নীতীশ চাইছেন না উইকেটের চরিত্রে খুব বেশি বদল আসুক। বাউন্ডারির সীমানা ডানহাতি ও বাঁহাতিদের কাছে চ্যালেঞ্জিং হবে না বলে আশাবাদী নীতীশ।

জেসন রয়

কেকেআর আগের ম্যাচে সুযশ শর্মাকে খেলায়নি। ব্যাটিং ধস সামলাতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অনুকূল রায়কে নামানো হয়েছিল। আজ অনুকূলকে ইমপ্যাক্ট সাব হিসেবে রেখে সুযশ শর্মাকে একাদশে রাখা হয়েছে। ব্যাটিংয়ের সময় নামবেন জেসন রয়। সুনীল নারিন ছন্দে না থাকলেও তাঁকেও রাখা হয়েছে।

পাঞ্জাব কিংস- প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার, অর্শদীপ সিং।

কলকাতা নাইট রাইডার্স- জেসন রয়, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+