IPL 2023: কনওয়ের শতরান হাতছাড়া, চিপকের প্রাপ্তি ধোনি-ধামাকা, পাঞ্জাবকে ২০১ রানের টার্গেট চেন্নাইয়ের

আইপিএলে চিপকে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা রাখল চেন্নাই সুপার কিংস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে চেন্নাই সুপার কিংস। ৫২ বলে ৯২ রানে অপরাজিত থাকলেন ডেভন কনওয়ে। মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। অর্শদীপ সিং এখন বেগুনি টুপির মালিক।

ডেভন কনওয়ে

চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটিতে ওঠে ৯.৪ ওভারে ৮৬ রান। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৩৭ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। শিবম দুবে তিনে নেমে ১৭ বলে ২৮ রান করেন। মঈন আলি ৬ বলে ১০ ও রবীন্দ্র জাদেজা ১০ বলে ১২ রানে আউট হন।

১৯.১ ওভারে জাদেজা আউট হলে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। চিপকের হলুদ গ্যালারি গর্জন করে স্বাগত জানান মাহিকে। প্রথম বল ধোনি মিস করেন। তৃতীয় বলে ১ রান নিয়ে স্ট্রাইক দেন কনওয়েকে। চতুর্থ বল করতে গিয়ে ওয়াইড দিয়ে বসেন কারান। পরের বলে ১ রানের বেশি পাননি কনওয়ে।

এরপর ধোনি পঞ্চম ও শেষ বলে হাঁকান বিশাল ছক্কা। ধোনি-ধামাকাই চেন্নাই সুপার কিংসকে ২০০ রানে পৌঁছে দেয়। ডেভন কনওয়ে ৯ ম্যাচে ৪১৩ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দুই নম্বরে এলেন। তিনে ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ৯ ম্যাচে ৩৫৪ রান করেছেন।

ডেভন কনওয়ে

কনওয়ে আজ চলতি আইপিএলে পঞ্চম অর্ধশতরান হাঁকালেন। এদিনের আগে তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫০, আরসিবির বিরুদ্ধে ৮৩ ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন। কেকেআরের বিরুদ্ধে করেছিলেন ৫৬। গুজরাত টাইটান্স ম্যাচে ১, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শূন্য ও রাজস্থানের বিরুদ্ধে ফিরতি সাক্ষাতে করেন ৮।

ঋতুরাজ কনওয়ে

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে চেন্নাই তোলে বিনা উইকেটে ৫৭, ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ২ উইকেট খুইয়ে ৮৯ রান তোলে। শেষ পাঁচ ওভারে ২টি উইকেট পড়ে, ওঠে ৫৪ রান।

অর্শদীপ সিং

অর্শদীপ সিং ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১টি উইকেট নেওয়ায় তাঁর উইকেটসংখ্যা হলো ১৫। স্যাম কারান ৪ ওভারে ৪৬, রাহুল চাহার ৪ ওভারে ৩৫ ও সিকান্দর রাজা ৩ ওভারে ৩১ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+