IPL 2023: আইপিএলে টস জিতে দিল্লির বিরুদ্ধে রান তাড়ার সিদ্ধান্ত পাঞ্জাবের, দুই দলেই দুটি করে পরিবর্তন
আইপিএলের আসর ১০ বছর পর ধরমশালায়। দিল্লি ক্যাপিটালসের কাছে বাকি দুটি ম্যাচ নিয়মরক্ষার। তবে ধরমশালায় নিজেদের শেষ দুটি হোম ম্যাচ পাঞ্জাব কিংসের কাছে গুরুত্বপূর্ণ। প্লে-অফে যেতে হলে এই দুটি ম্যাচ জেতার পাশাপাশি নেট রান রেট ভালো করতে হবে শিখর ধাওয়ানদের।
গত শনিবারের পর ফের আজ মুখোমুখি পাঞ্জাব-দিল্লি। প্রথম সাক্ষাতে ৩১ রানে জয় ছিনিয়ে ক্যাপিটালসকে ছিটকে দিয়েছিল কিংস। আজ টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব। দুই দলেই জোড়া পরিবর্তন।

ম্যাচের আগে ম্যাকলিওডগঞ্জে গিয়ে দলাই লামার সঙ্গে দেখা করেছেন পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা। পিচের একদিকের বাউন্ডারি ৬৫ মিটারের, অন্যদিকে ৭৫ মিটারের। নতুন উইকেট বেশ শক্ত বলে জানাচ্ছেন ম্যাথু হেডেন। ঘাস রয়েছে। সে কারণে পেসাররা এই পিচ থেকে সাহায্য আদায় করতে পারবেন। ব্যাটিং উইকেটে ১৮০ রান উঠতে পারে।

নতুন উইকেটে খেলা। সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে রান তাড়ার সিদ্ধান্ত শিখর ধাওয়ানের। পাঞ্জাব কিংস দলে ঋষি ধাওয়ানের জায়গায় এসেছেন অথর্ব তাইড়ে। সিকান্দর রাজার জায়গায় খেলানো হচ্ছে কাগিসো রাবাডাকে। উইকেটে ঘাস থাকায় রাবাডা, নাথান এলিসরা কার্যকরী হতে পারেন বলে আশায় পাঞ্জাব শিবির।

দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানান, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। তার অন্যতম কারণ শিশির। দিল্লি দলেও জোড়া রদবদল হয়েছে। পারিবারিক কারণে দেশে ফিরেছিলেন আনরিখ নরকিয়া। মিচেল মার্শ চোটের কারণে খেলছেন না, তাঁর জায়গায় নরকিয়া খেলছেন। পৃথ্বী শ-কে সুযোগ দেওয়া হলো প্রবীণ দুবের পরিবর্তে।

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, ফিল সল্ট (উইকেটকিপার), রাইলি রুসো, অক্ষর প্যাটেল, আমন হাকিম খান, যশ ঢুল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ। ইমপ্যাক্ট সাব- মুকেশ কুমার, অভিষেক পোড়েল, রিপল প্যাটেল, প্রবীণ দুবে, সরফরাজ খান।
পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান (অধিনায়ক), অথর্ব তাইড়ে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, কাগিসো রাবাডা, নাথান এলিস, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট সাব- প্রভসিমরণ সিং, সিকান্দর রাজা, ম্যাথু শর্ট, ঋষি ধাওয়ান, মোহিত রাঠি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications