IPL 2023: কেকেআরের কাছে হার থেকে শিক্ষা, আরসিবি টানা ৩ হোম ম্যাচের আগে ফাস্ট বোলিংয়ের শক্তি বাড়াল

আইপিএলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে বেকায়দায় ফেলেও বোলারদের ব্যর্থতায় প্রাথমিক চাপ ধরে রাখতে পারেনি। তারপর স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ।

কলকাতা থেকে খালি হাতেই আজ শহর ছাড়ল ফাফ দু প্লেসির দল। আরসিবি এবার টানা তিনটি ম্য়াচ খেলবে বেঙ্গালুরুতে। তার আগে বাড়িয়ে নিল বোলিং শক্তি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

মুম্বই ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে ছিটকে গিয়েছেন রিস টপলি। রজত পাটীদারও ফিটনেসজনিত সমস্যায় এবারের আইপিএলে খেলতে পারবেন না। এমনিতে আরসিবি-র ব্যাটিং শক্তি সমীহযোগ্য। যতই ইডেনে ব্যর্থ হোক না কেন। তবে বোলিং বিভাগের শক্তি বেশ খানিকটা বাড়িয়ে নিল পরিবর্ত ক্রিকেটার নিতে গিয়ে।

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ওয়েন পার্নেলকে এবার আরসিবি জার্সিতে দেখা যাবে। পার্নেল ২০১১ থেকে ২০১৪ সাল অবধি আইপিএলে খেলেছেন। তিনি ২৬টি ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন। ৬৩ রান রয়েছে। পার্নেলকে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে নিল আরসিবি। তিনি এলেন টপলির জায়গায়।

ভিশাখ বিজয় কুমার

ওয়ানিন্দু হাসারঙ্গা এসে গেলে নিশ্চিতভাবেই আরসিবির বোলিং আক্রমণকে অন্যরকম লাগবে। তার আগে রজত পাটীদারের পরিবর্ত হিসেবে কোনও ব্যাটার না নিয়ে পেসার নেওয়ার পথেই হাঁটল আরসিবি। কর্নাটকের ভিশাখ বিজয় কুমারকে ২০ লক্ষ টাকায় নিল আসসিবি। রাজ্য দলের হয়ে তিনি ১৪টি টি ২০ ম্যাচ খেলেছেন, ২২টি উইকেট রয়েছে।

কলকাতা থেকেই দেশে ফিরে গিয়েছেন রিস টপলি। আরসিবি হেড কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, দুর্ভাগ্যজনকভাবে টপলি ছিটকে যাওয়ায় তাঁকে দেশে ফিরতে হয়েছে। আমরা তাঁকে ফিট করে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, চোট যে পরিস্থিতিতে আছে তাতে তাঁকে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হবে।

টপলির বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। নিলামে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে টপলিকে ১.৯ কোটি টাকার বিনিময়ে নেয় আরসিবি। ইংল্যান্ডের পেসার টপলি মুম্বই ম্যাচে একটি উইকেটও তুলে নিয়েছিলেন। তারপরই চোট পান। বিশ্বকাপের প্রস্তুতি ম্য়াচ খেলতে গিয়ে গোড়ালির চোটে টি ২০ বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন টপলি।

ওয়েন পার্নেল

পার্নেল ২০১১ থেকে ২০১৩ অবধি পুনে ওয়ারিয়র্সে ছিলেন। ২০১৪ সালে যোগ দেন দিল্লি ডেয়ারডেভিলসে। ২৫৭টি টি ২০ ম্যাচে তাঁর ২৫৯টি উইকেট রয়েছে। ভিশাখ কর্নাটকের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩১টি ম্যাচ খেলেছেন। হাসারঙ্গা ১০ এপ্রিল ও জশ হ্যাজলউড ১৪ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন বলে জানান বাঙ্গার। সোমবার লখনউ, ১৫ এপ্রিল দিল্লি ও ১৭ তারিখ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে আরসিবি।

হাসারঙ্গা ১০ তারিখের ম্যাচে নামতে পারবেন কিনা স্পষ্ট নয়। হ্যাজলউডকে ১৭ তারিখের ম্যাচে পাওয়া যেতে পারে বলে আশাবাদী আরসিবি শিবির। আরসিবির ফাস্ট বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ কেকেআরের কাছে হারার পর বলেন, ট্রেনিং ভালোভাবেই চলছে। কখনও কখনও দুর্ভাগ্যজনকভাবে এমন ম্যাচ হয়। তবে এই ধরনের শিক্ষাকেই আমাদের এগিয়ে চলার কাজে ব্যবহার করব।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+