বলিউড গ্ল্যামার থেকে ড্রোন লাইট শো, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া শুরু! ফ্যান পার্ক বাংলার কোথায়?

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান জমকালোভাবে ফিরছে। ২০১৮ সালের পর আর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর ২০১৯ সালের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়। তারপর ছিল করোনাকাল। এবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চোখধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে আইপিএল উদ্বোধন হতে চলেছে।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া শুরু!

বিসিসিআই এখনও অবধি জানিয়েছে, রশ্মিকা মান্ধানা ও তামান্না ভাটিয়ার পারফরম্যান্সের সঙ্গেই থাকছে অরিজিৎ সিংয়ের গান। বলিউড ও দক্ষিণী ফিল্ম জগতের জনপ্রিয় নায়িকারা বিভিন্ন গানের তালে কোমর দোলাবেন। আজ ইতিমধ্যেই স্টেডিয়ামে মহড়া সারতে দেখা গিয়েছে তামান্না ভাটিয়াকে। অরিজিৎ সিংয়ের লাইভ পারফরম্যান্স ঘিরেও উন্মাদনা তুঙ্গে।

এই তিন সেলেবের পাশাপাশি আরও অনেক নক্ষত্র হাজির থাকতে পারেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। টাইগার শ্রফ, ক্যাটরিনা কাইফদের নামও শোনা যাচ্ছে। বিসিসিআই শেষ মুহূর্তে আরও চমক দিতে পারে বলে মনে করা হচ্ছে। লেজার শো থাকার কথা রয়েছে। সেই সঙ্গে ড্রোন লাইট শো মাতিয়ে দেবে দর্শকদের। যে মহড়া চলছে তাতে দেখা যাচ্ছে ড্রোন লাইট শো-র মাধ্যমে স্টেডিয়ামের উপর আইপিএলের বিশালাকার ট্রফি দেখানো হবে। আইপিএলে অংশগ্রহণকারী দলগুলির লোগোও তুলে ধরা হবে ড্রোনের মাধ্যমে। যা নিশ্চিতভাবেই নতুনত্ব বিষয়। আতসবাজির প্রদর্শনীও থাকবে।

ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। দেখা যাবে স্টার স্পোর্টস ও জিওসিনেমা অ্যাপে। তবে সব দলের অধিনায়করা হাজির থাকবেন না। আজই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থেকে ট্রফিকে সামনে রেখে ছবি তুলেছেন ৯টি দলের অধিনায়ক। অনুপস্থিত ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে এবার আইপিএলে ফিরছে ফ্যান পার্ক। ২০১৫ সালের আইপিএল থেকে এই ফ্যান পার্ক চালু করা হয়েছিল। তিন বছর পর তা ফের ফিরছে।

আইপিএল ফ্যান পার্কের বন্দোবস্ত করা হবে ৪৫টি শহরে। ২০টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ফ্যান পার্কে গিয়ে আইপিএলের মজা উপভোদ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। প্রতিটি উইকেন্ডে দেশের বিভিন্ন প্রান্তে পাঁচটি করে ফ্যান পার্ক খোলা থাকবে। কাল প্রথম ফ্যানটি থাকছে মাদুরাইয়ে। ২৮ মে আইপিএল ফাইনালের দিন জম্মু, জামশেদপুর, পালাক্কড়, জোড়হাট ও ভোপালে থাকবে ফ্যান পার্ক। বাংলায় আইপিএল ফ্যান পার্ক থাকবে দুটি শহরে। কৃষ্ণনগরে ফ্যান পার্ক থাকবে ১ ও ২ এপ্রিল। মে মাসের ১৩ ও ১৪ তারিখ কোচবিহারে থাকবে আইপিএল ফ্যান পার্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+