আইপিএলের জমকালো উদ্বোধন, অরিজিৎ সিংয়ের কাছে ম্লান রশ্মিকা-তামান্না

আইপিএলের জমকালো উদ্বোধন হলো আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন-বিশিষ্ট বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে আজ তিলধারণের জায়গা নেই। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মন জিতে নিল সকলের। বলিউডের জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্ধানা ও তামান্না ভাটিয়া ম্লান হয়ে গেলেন অরিজিৎ সিংয়ের কাছে।

মন্দিরার কামব্য়াক, প্রথমেই অরিজিৎ

মন্দিরার কামব্য়াক, প্রথমেই অরিজিৎ

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হলো ২০১৮ সালের পর এই প্রথম। সঞ্চালনার দায়িত্বে ফিরলেন মন্দিরা বেদী। যিনি সঞ্চালনায় আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কাণ্ডারী। সন্ধ্যা ৬টায় শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে ডাকা হয় অরিজিৎকে। একের পর এক জনপ্রিয় গানে তিনি মাতিয়ে দিলেন দর্শকদের। আধ ঘণ্টার পারফরম্যান্সে একগুচ্ছ গান। দর্শকদের সঙ্গে গলা মেলাতে দেখা গেল বিসিসিআই কর্তাদের পরিবারের সদস্যদেরও।

জনপ্রিয় হিট গানে মাতলেন সকলে

অ্যায় মেরে ওয়াতন, লেহরা দো, বন্দেমাতরম থেকে কেসরিয়া, ঝুমে যো পাঠান, তুঝে কিতনা চাহানে লাগে হাম, ঘুংরু, ইলাহি, চান্না মেরে আ-র মতো একের পর এক হিট গান গেয়ে মন জয় করে নিতে থাকেন অরিজিৎ। গাইলেন প্যায়ার হোতা কই বার হ্যায় থেকে ওম দেবা দেবা, তু মেরা কোই না হোকে ভি কুছ লাগে। ডাগআউটে বসে গানের তালে দুলতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। হাততালি দিচ্ছিলেন বোর্ড সচিব জয় শাহ। লে যায়ে জানে কাহা হাওয়ায়ে গাইতে গাইতে সুসজ্জিত গল্ফ কার্টে মাঠ প্রদক্ষিণ করানো হয় অরিজিৎ সিংকে। জিতেগা জিতেগা ইন্ডিয়া জিতেগা ওয়াদা রাহা গানের মাধ্যমে আধ ঘণ্টার সংগীতানুষ্ঠানের সমাপ্তি। মন্দিরা বললেন ম্যাজিকাল ইভনিং, ম্যাজিক্যাল পারফরম্যান্স।

তামান্নার পারফরম্যান্স

অরিজিতের পর পারফর্ম করতে আসেন তামান্না ভাটিয়া। দক্ষিণ ভারতীয় ছবি তথা বলিউডের জনপ্রিয় নায়িকা গোল্ডেন বডিস্যুট পরে মঞ্চে আসেন তুম তুম গানটির সঙ্গে। সামান্থা প্রভুর ও আন্তাভা, পুষ্পা ছবির গানের পাশাপাশি তুনে মারি এন্ট্রিয়া, লাভার, চোগাডা (Chogada)-র মতো হিট গানের সঙ্গে তিনি নৃত্য পরিবেশন করেন।

জমিয়ে দিলেন রশ্মিকা

জমিয়ে দিলেন রশ্মিকা

তামান্নার পর মঞ্চে আসেন রশ্মিকা মান্ধানা। তিনি তামিল ও গুজরাতি ভাষায় দুই দলের সমর্থকদের সম্বোধন করেন। সামি সামি থেকে শ্রীভল্লি, ধোলিডা (Dholida) থেকে অস্কার-জয়ী নাটু নাটুর মতো একের পর এক হিট গানে তিনি নৃত্য পরিবেশন করেন। রশ্মিকার অনুষ্ঠান শেষ হতেই মঞ্চে ডেকে নেওয়া হয় তামান্না ভাটিয়া ও অরিজিৎ সিংকে।

চাঁদের হাটে সেরা অরিজিৎ

চাঁদের হাটে সেরা অরিজিৎ

মঞ্চে আসেন বিসিসিআই সভাপতি রজার বিনি, বোর্ড সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল। চেন্নাই সুপার কিংসের থিম সংয়ের সঙ্গে মঞ্চে আসেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মঞ্চে এসে সকলের সঙ্গে পরিচিত হচ্ছিলেন। ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় অরিজিৎকে। গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া যখন মঞ্চে আসেন তখন দলের থিম সং বাজছিল। গল্ফ কার্টকে সুসজ্জিত রথে পরিণত করা হয়েছিল। তাতে করেই আনা হয় দুই অধিনায়ককে। হার্দিক মঞ্চে আসেন আইপিএলের ট্রফি নিয়ে। অরিজিৎ সিংকে তিনি বুকে জড়িয়ে ধরেন। ফলে বলাই যায়, উদ্বোধনী অনুষ্ঠানের ম্যান অব দ্য ম্যাচ বাংলার জিয়াগঞ্জের মাটির মানুষ অরিজিৎ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+