IPL 2023: নূরের জোড়া ধাক্কায় চাপে চেন্নাই! ঋতুরাজের নজির টপকালেন কনওয়ে
আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসকে জিততে হলে করতে হবে ১৫ ওভারে ১৭১ রান। ঝোড়োগতিতে রান তোলা শুরুও করেছিলেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়। কনওয়েই ছিলেন বেশি আগ্রাসী।
পাওয়ারপ্লে-র ৪ ওভারে ওঠে বিনা উইকেটে ৫০ রান। যদিও সপ্তম ওভারে জোড়া ধাক্কা দিয়েছেন নূর আহমেদ। একই ওভারে তিন বলের ব্যবধানে তিনি সাজঘরে ফেরান ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়েকে। যার ফলে চাপে পড়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস।

প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান তুলেছিল। যা আইপিএলের ফাইনালের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। সিএসকে ইনিংসের তিন বল হওয়ার পর বৃষ্টি নামে। তখন স্কোর ছিল বিনা উইকেটে চার। বৃষ্টি থামলেও আউটফিল্ড ভিজে থাকার কারণে রাত ১২টা ১০ মিনিটে খেলা শুরুর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

চেন্নাই সুপার কিংসের নতুন টার্গেট ধার্য হয় ১৫ ওভারে ১৭১। পাওয়ারপ্লে হয় চার ওভারের। চার ওভারে ৪০ রান পূর্ণ করে ফেলে সিএসকে। মহম্মদ শামি প্রথম ওভারে ১০, দ্বিতীয় ওভারে হার্দিক পাণ্ডিয়া ১৪, তৃতীয় ওভারে এসে শামি ১১ ও রশিদ খান চতুর্থ ওভারে এসে ১৭ রান দেন। পঞ্চম ওভারে নূর আহমেদ এসে মাত্র ৬ রান দেন।
জশ লিটল করতে যান ষষ্ঠ ওভার, তাতে সিএসকে ওপেনাররা ১৪ রান নেন। ফলে ৫৪ বলে জেতার জন্য ১০০ রান দরকার হয়ে পড়ে সিএসকের। এরপর সপ্তম ওভারে ধাক্কা দেন আফগানিস্তানের রিস্ট স্পিনার নূর। তৃতীয় বলে তিনি প্রথমে আউট করেন ঋতুরাজ গায়কোয়াড়কে। এই প্রথম তিনি গুজরাতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি পেলেন না।

ঋতুরাজ ১৬ বলে ২৬ রান করে রশিদ খানের হাতে ক্যাচ দেন। তিনি তিনটি চার ও একটি ছয় মেরেছেন। ওভারের তৃতীয় বলে ঋতুরাজের উইকেট নেওয়ার পর শেষ বলে ডেভন কনওয়েকেও প্যাভিলিয়নে পাঠান নূর। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে কনওয়ে ২৫ বলে ৪৭ রান করেন। ৭৪ রানে পড়ে প্রথম উইকেট, ৭৮ রানে দ্বিতীয়।
গত বছর ঋতুরাজ টাইটান্সের বিরুদ্ধে ৪৮ বলে ৭৩ ও ৪৯ বলে ৫৩ রান করেছিলেন। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচে ঋতুরাজ করেন ৫০ বলে ৯২, প্রথম কোয়ালিফায়ারে ৪৪ বলে ৬০। চেন্নাই সুপার কিংসের হয়ে কোনও মরশুমে সর্বাধিক রানের নজির মাইক হাসির দখলে, তিনি ২০১৩ সালে করেন ৭৩৩ রান।

ঋতুরাজের সঙ্গে ওপেনিং জুটিতে এবার আটশোর বেশি রান করলেন কনওয়ে। ২০২১ সালে ঋতুরাজ করেছিলেন ৬৩৫ রান। এদিন সেই নজির টপকে কনওয়ে থামলেন ১৬ ম্যাচে ৬৭২ রানে। ৬টি হাফ সেঞ্চুরি করেছেন। ঋতুরাজ এবার আইপিএলে ১৬ ম্যাচে ৫৯০ রান করলেন, চারটি অর্ধশতরান-সহ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications