IPL 2023: মুম্বই ডুবল ডেথ ওভারে, ২১৫ রানের টার্গেট দিল পাঞ্জাব, অর্ধশতরান কারানের

আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে সমস্যায় ফেলল ডেথ ওভারের বোলিং। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ১৪তম ওভারে ১০০ রান হয় পাঞ্জাবের।

সেখান থেকে হরপ্রীত সিং ও স্যাম কারানের ব্যাটিং ঝড়ের সৌজন্যে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান তুলল পাঞ্জাব। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কারান। ক্যামেরন গ্রিন ও পীযূষ চাওলা নিলেন ২টি করে উইকেট।

অর্জুন তেন্ডুলকর

তৃতীয় ওভারের তৃতীয় বলে পাঞ্জাবের ওপেনিং জুটি ভাঙেন গ্রিন। ম্যাথু শর্ট ১০ বলে ১১ রান করে আউট হন। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৫৮। ৬.৪ ওভারে প্রভসিমরণ সিং ১৭ বলে ২৬ রান করে অর্জুন তেন্ডুলকরের বলে লেগ বিফোর হন। স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৬৫।

প্রভসিমরণ সিং

৯.১ ওভারে লিয়াম লিভিংস্টোন ১২ বলে ১০ রান করে পীযূষ চাওলার বলে স্টাম্প আউট হন। ৮২ রানে তৃতীয় উইকেটের পতন। তিন বল পর চাওলাই ফেরান অথর্ব তাইড়েকে। ১৭ বলে ২৯ রান করে তিনি আউট হন। ৮৩ রানে পড়ে চতুর্থ উইকেটটি।

এরপর হরপ্রীত সিং ও স্যাম কারান ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৭.৪ ওভারে হরপ্রীত বোল্ড হন গ্রিনের বলে। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে তাঁর সংগ্রহ ২৮ বলে ৪১। ১৭৫ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় পাঞ্জাব। ১৯তম ওভারের শেষ বলে স্য়াম কারানকে আউট করেন জোফ্রা আর্চার।

পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে কারান ২৯ বলে ৫৫ রানে আউট হলে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯৭। ১৯.৪ ওভারে জিতেশ শর্মাকে বোল্ড করে দেন জেসন বেহরেনডর্ফ। জিতেশ ৭ বলে ২৫ রান করেন চারটি ছয়ের সাহায্যে।

শেষ পাঁচ ওভারে পাঞ্জাব চারটি উইকেট হারালেও তুলল ৯৬ রান। ১৫ থেকে ১৮ ওভারেই আসে ৮২। ১৫তম ওভারে ১৩, ১৬তম ওভারে ৩১, ১৭তম ওভারে ১৩ ও ১৮তম ওভারে ২৪ রান ওঠে। অর্জুন তেন্ডুলকর ১৬তম ওভারটি করতে গিয়ে ৩১ রান দেন। হরপ্রীত ও কারান অনভিজ্ঞ অর্জুনের বলে ঝড়় তোলেন।

হরপ্রীত ব্রার ২ বলে ৫ রান করে শেষ বলে রান আউট হন। ১০ ওভারের শেষে স্কোর ছিল ৪ উইকেটে ৮৩। সেখান থেকে ২০ ওভারে ৮ উইকেটে ২১৪। শেষ ৫ ওভারে সর্বাধিক রান তোলার নিরিখে পাঞ্জাব রইল দুইয়ে। ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে আরসিবি শেষ ৫ ওভারে ১১২ রান করেছিল।

মুম্বই ইন্ডিয়ান্স

পীযূষ চাওলা ৩ ওভারে ১৫ ও ক্যামেরন গ্রিন ৪ ওভারে ৪১ রান দিয়ে ২টি করে উইকেট নেন। অর্জুন ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১টি, জোফ্রা আর্চার ৪ ওভারে ৪২ রান দিয়ে একটি ও জেসন বেহরেনডর্ফ ৩ ওভারে ৪১ রান দিয়ে ১টি উইকেট নেন। হৃতিক শোকিন ৩ ওভারে ২৪ রান দেন, উইকেট পাননি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+