IPL 2023: ওয়ার্নারের জরিমানা! মুকেশকে সতীর্থরা কেন ডাকছেন বিনোদ বলে? দেখুন দিল্লির জোশ

আইপিএলে দিল্লি ক্যাপিটালস টানা দ্বিতীয় জয়ের মুখ দেখল। ব্যাটে-বলে দুরন্ত অক্ষর প্যাটেল ম্যাচের সেরা। শেষ ওভারে অনবদ্য বোলিং করেছেন বাংলার পেসার মুকেশ। মাত্র ১২ রানের পুঁজি নিয়ে খরচ করেন মাত্র ৫ রান।

নির্ধারিত সময়ে এক ওভার কম বল করায় দিল্লি ক্যাপিটালসের চার ফিল্ডার ছিলেন বৃত্তের বাইরে। চাপের মুখেও বাজিমাত।

ডেভিড ওয়ার্নার

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কাছেও এই ম্যাচ ছিল জবাব দেওয়ার ম্যাচ। কেন না, যে সানরাইজার্স হায়দরাবাদকে তিনি আইপিএলে চ্যাম্পিয়ন করিয়েছিলেন, সেই দল তাঁকে ছেঁটে ফেলে। সম্পর্কও চরম তিক্ত হয়। ঋষভ পন্থের পরিবর্তে ক্যাপ্টেন ওয়ার্নার সেই সানরাইজার্সকেই হারালেন। যা বাড়তি তৃপ্তির। সেলিব্রেশনেও ধরা পড়ল।

যদিও এই ম্যাচেই শাস্তির মুখে পড়তে হয়েছে ওয়ার্নারকে। স্লো ওভার রেটের কারণে তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা ধার্য হয়েছে। এই প্রথম দিল্লি স্লো ওভার রেটের ফাঁদে পড়ল। ম্যাচের শেষে দিল্লি ক্যাপিটালসের ড্রেসিংরুমে চলল জয়ের সেলিব্রেশন। কাঁধে কাঁধ মিলয়ে চলল জোশ দেখানোর পালা।

দিল্লি ক্যাপিটালস

শেষ ওভারে মুকেশ যখন বল করতে যান তখন সানরাইজার্সের দরকার ছিল ১৩ রান। ১১ বলে ২০ রানে খেলছিলেন ওয়াশিংটন সুন্দর। মার্কো জানসেন ১ বলে ১ রানে অপরাজিত। নতুন ওভার শুরুর আগে নিয়মের জাঁতাকলে একজন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের ভিতরে আনতে হয়েছিল। বাইরে চার ফিল্ডার। তাতেও মুকেশ দলকে জেতালেন।

আইপিএলের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষর প্যাটেলের প্রশ্নের মুকেশ কুমার জানান, এই ধরনের চাপের মুখে নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। স্নায়ুকে নিয়ন্ত্রণে রাখলে পরিকল্পনা অনুযায়ী বল করা যায়। প্র্যাকটিস ম্যাচেও আমি বৃত্তের বাইরে চারজনকে রেখে বল করি। কেন না, এদিনের মতো পরিস্থিতিতে পড়তে হতেই পারে। সেটা কাজে দিল।

মুকেশ কুমার

গত বছর দিল্লি ক্যাপিটালসে নেট বোলার ছিলেন মুকেশ। এবার ৬টি ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন। ইকনমি ১০-এর কাছাকাছি। অক্ষর প্যাটেল বলেন, আর যেন এমন পরিস্থিতিতে শেষ ওভার না করতে হয়। স্নায়ুর উপর যেন এমনিতেই নিয়ন্ত্রণ থাকে।

যেভাবে একের পর ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের মুকেশ শান্ত রাখলেন তার প্রশংসা করেছেন আনরিখ নরকিয়া, ডেভিড ওয়ার্নাররা। নরকিয়ার কথায়, মুকেশকে কুর্নিশ। অবিশ্বাস্য বোলিং করেছেন। শেষ ওভারে দারুণ ফোকাস ছিলেন। সময় নিয়ে যেভাবে তিনি দায়িত্ব পালন করলেন তা দেখে ভালো লেগেছে। এমন বোলিং অনুপ্রাণিত করার পক্ষে যথেষ্ট।

ডেভিড ওয়ার্নার বলেন, মুকেশ চাপের মুখে অনবদ্য বোলিং করেছেন। আমাদের স্পিনাররাও ভালো বল করেছেন। মুকেশ যাতে কলকাতায় ভালোভাবে থেকে ক্রিকেট চালিয়ে যেতে পারেন তার বন্দোবস্ত করেছিলেন ক্রিকেট-প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সৌরভের দলকে জেতাতেই এবার অবদান রাখলেন বাংলার পেসার।

মুকেশ কুমার

অক্ষর প্যাটেলের প্রশ্নের উত্তরে মুকেশ জানান, ইরানি কাপের খেলার সময় আমি, সরফরাজ খান, উমরান মালিকরা আলোচনা করছিলাম। বলতাম দেখ বিনোদ কী হচ্ছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজে আমি ভারতীয় দলে ডাক পাই। তখন থেকেই বিনোদ বলতে থাকেন সকলে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+