লখনউ ম্যাচ জিতে বোলারদের 'ধমক' ক্যাপ্টেন ধোনির
লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে এবারের আইপিএলের প্রথম জয়ের স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ১২ রানে জয় হাসিল করেছে সিএসকে। কিন্তু জয় পেলেও দলের বোলারদের পারফরমেন্সে একেবারেই খুশি নন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কেএল রাহুলদের বিরুদ্ধে অতিরিক্ত রান খরচ করায় পেস বোলারদের উপর চটেছেন ক্যাপ্টেন কুল।
সোমবার চিপক স্টেডিয়ামে চেন্নাই বোলাররা অতিরিক্ত ১৮ রান খরচ করেছেন । তার মধ্যে ১৩ টি ওয়াইড, দুইটি লেগবাই এবং তিনটি নো বল রয়েছে। এর আগে গুজরাত ম্যাচেও অতিরিক্ত ১২ রান খরচ করেছিলেন সিএসকে বোলাররা। দলের বোলারদের অতিরিক্ত রান খরচকে মেনে নিতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি।

ম্যাচ জয়ের পরেই ধোনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, ' দলের বোলাররা অতিরিক্ত রান খরচ করছেন। নো বল , ওয়াইড বল করার জন্য অতিরিক্ত বল করতে হচ্ছে। বিশেষ করে পেসারদের আরও উন্নতি করতে হবে এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বল করাটা রক্ত করতে হবে। এরকম চলতে থাকলে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে হবে, বোলারদের জন্য এটাই আমার সাবধানবাণী।' দলের বোলারেদর হতশ্রী পারফরম্যান্সে রীতিমতো হতাশ আইপিএলের অন্যতম সফল অধিনায়কও।
দক্ষিণী দুর্গে ফিরেই জয়ের মুখ দেখেছে চেন্নাই। সোমবার ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২১৭ রানের বিরাট স্কোর তোলে চেন্নাই সুপার কিংস । মূলত ঋতুরাজ গায়কোয়াড়ের ৫৭ এবং ডেভন কনওয়ের ৪৭ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২১৭ রান তুলতে পারে সিএসকে। কিন্তু হতশ্রী বোলিংয়ের জন্য মাত্র ১২ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচে মোট ১৮ রান অতিরিক্ত খরচ করেন সিএসকে বোলিং বিভাগ। এর মধ্যে রয়েছে তিনটি নো বল, ১৩ টি ওয়াইড এবং দুটি লেগ বাই। দলের প্রধান পেসার দীপক চাহার চার ওভারে ৫৫ রান খরচ করে একটি উইকেট তুলতে পারেননি। অন্যদিকে আম্বাতি রাউডুর জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসা পেসার তুষার দেশপান্ডেও চার ওভারে ৪৫ রান খরচ করেন। দলের প্রধান দুই প্রেসারের এই পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক সিএসকের জন্য ।
ম্যাচ জিতলেও চিপক স্টেডিয়ামের উইকেটে চরিত্র দেখে বেশ অবাক মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুলের কোথায়, ' চেন্নাইয়ের মাঠে সাধারণত এত রান উঠে না গত পাঁচ ছয় বছর পর এই প্রথম এই ধরনের উইকেট পেলাম ।হাই স্কোরিং ম্যাচটা বেশ উপভোগ্য হয়েছে।'আগামী ৮ এপ্রিল সিএসকের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications