IPL 2023: মহেন্দ্র সিং ধোনি কবে অবসর নিচ্ছেন? আইপিএল ফাইনালে উঠেই জানালেন মাহি

আইপিএলের ফাইনালে চলে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে দশবার। এর আগে ৯ বার ফাইনালে উঠে চারবার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। ফাইনাল খেলার নিরিখে চেন্নাইয়ের ধারেকাছে কেউ নেই।

ধোনির দল এবার চ্যাম্পিয়ন হলে স্পর্শ করবে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচবার আইপিএল খেতাব জয়ের রেকর্ড। মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার এবং কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স তিনবার করে আইপিএল ফাইনাল খেলেছে। রবিবার ফাইনালে ধোনিদের প্রতিপক্ষ নির্ধারিত হবে শুক্রবার।

মহেন্দ্র সিং ধোনি

গুজরাত টাইটান্সকে এদিন ১৫ রানে হারিয়েছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি যে তাঁদের রান তাড়া করা কঠিন করে দিয়েছিল সে কথা মেনে নিয়েছেন টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি আশাবাদী, রবিবারের ফাইনালে ফের ধোনিদের মুখোমুখি হতে পারবেন। শুক্রবার আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে গতবারের চ্যাম্পিয়নরা।

ধোনি চাহার

মহেন্দ্র সিং ধোনি গুজরাতের বিরুদ্ধে প্রথমবার জয়ের স্বাদ পেয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন হর্ষ ভোগলের। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকেই ধোনি বলেন, জানি না চিপকে আর খেলব কিনা। হাতে আট থেকে নয় মাস সময় রয়েছে। এখনই অবসর নিয়ে মাথাব্যথার প্রশ্ন নেই। খেলা চালিয়ে যাব কিনা সেই সিদ্ধান্ত পরে নেব।

চেন্নাই সুপার কিংস

ধোনির কথায়, ডিসেম্বরে মিনি অকশন হবে। তাই এখনই মাথাব্যথার কোন দরকার? সিদ্ধান্ত নেওয়ার প্রভূত সময় রয়েছে। কিন্তু আমি সব সময় সিএসকের সঙ্গেই থাকব। সেটা ক্রিকেটার হিসেবে বা বাইরে কোনও ভূমিকায়। শরীরের উপর ধকলের কথা উল্লেখ করেছেন ধোনি। উল্লেখ্য, এবারের আইপিএল তিনি খেলছেন হাঁটুর চোট নিয়েই।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি বলেন, জানুয়ারি থেকে বাড়ির বাইরে। মার্চে অনুশীলন শুরু করেছি। আইপিএল আগে আট দলের ছিল। এখন দশটি দল। ফলে প্রতিদ্বন্দ্বিতা কঠিনতর হয়েছে। দুই মাসের কঠোর পরিশ্রমের ফলেই আজ এই জায়গায় এসেছি। ক্রিকেটাররা নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন। প্রত্যেকে অবদান রাখছেন।

মিডল অর্ডার খুব বেশি প্রমাণের সুযোগ পায়নি। তবুও প্রয়োজনে মিডল অর্ডারও কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশাবাদী মাহি। গুজরাত টাইটান্স রান তাড়া ভালো করে বলে টস জিতে ফিল্ডিং নেওয়ার পরিকল্পনা ছিল। টস হেরে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে হয়। তাতে জয়ও এলো। ধোনি বলেন, টস হারাটা ভালোই হয়েছে।

রবীন্দ্র জাদেজা

ধোনি প্রশংসা করলেন জাদেজার। মন্থর উইকেটে মঈন আলির সঙ্গে জাড্ডু ঝোড়ো রান তুলেছেন। ধোনি বলেন, এই জুটির কথা বলতে হবে। এই ধরনের পিচে প্রতিটি রান গুরুত্বপূর্ণ। বোলিংয়ের সময় আধ ঘণ্টা বল ভালো ঘুরেছে। পরিস্থিতি অনুযায়ী জাদেজা ওই সময় যে বোলিং করেছেন, তাতে তাঁর বলে বড় শট খেলা অসম্ভব ছিল।

সিএসকে গুজরাত টাইটান্স

২০০৮ থেকে ধোনির হাত ধরে উঠে এসেছেন অখ্যাত পেসাররা। এ প্রসঙ্গে ধোনি বলেন, দলে এমন পরিবেশ তৈরি করা হয় যাতে বোলারের শক্তি অনুযায়ী তাঁকে নিজেকে মেলে ধরার জন্য সাহায্য করা হয়। খেলা দেখে কোনও ব্যাটারের বিরুদ্ধে একই রকমের কন্ডিশনে কী ধরনের বোলিং করতে হবে সে ব্যাপারে গাইড করা হয়।

চেন্নাই সুপার কিংস

সিএসকে অধিনায়ক বলেন, আমার উপর অনেকে বিরক্ত হতে পারেন। দুই-তিন বল অন্তর অবস্থান বদলাতে কারও ভালো না-ই লাগতে পারে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী সেটা করে থাকি। ক্যাচ পড়লে রাগ হয় না বা প্রতিক্রিয়া দেখাই না। যদিও সকল সতীর্থকেই বলি আমার দিকে নজর রাখতে। যাতে ফিল্ডিংয়ে অবস্থান বদলের নির্দেশ সহজেই বোঝা যায়।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+