Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: চিপকের দুর্গে ফিরেই দুরন্ত জয় ধোনির সিএসকের, মঈনের ঘূর্ণিতে লখনউয়ের ব্যাটিংয়ের দৈন্যদশা স্পষ্ট

আইপিএলের ষোড়শ সংস্করণে চিপকের দুর্গে নেমেই চেন্নাই সুপার কিংস দুরন্ত জয় ছিনিয়ে নিল। গত আইপিএলে দুশোর উপর রান তাড়া করে জিতলেও এবার আর সিএসকের বিরুদ্ধে তার পুনরাবৃত্তি ঘটাতে পারল না লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে গুজরাতের কাছে হারা চেন্নাই আজ লখনউকে চূর্ণ করল দাপট দেখিয়েই। মঈন আলি পেলেন চার উইকেট।

মঈন ম্যাজিকে পরাস্ত লখনউ

মঈন ম্যাজিকে পরাস্ত লখনউ

টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে সিএসকে। জবাবে খেলতে নেমে লখনউয়ের শুরুটা খারাপ হয়নি। প্রথম ম্যাচের পর এদিনও ঝোড়ো অর্ধশতরান করেন কাইল মেয়ার্স। ২১ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৫.৩ ওভারে দলের ৭৯ রানের মাথায় তাঁকে ফেরান মঈন আলি।

ব্যাটিং নিয়ে চিন্তা বাড়ল লখনউয়ের

ব্যাটিং নিয়ে চিন্তা বাড়ল লখনউয়ের

মেয়ার্স ৮টি চার ও ২টি ছয়ের সাহায্য়ে সর্বাধিক ২২ বলে ৫৩ রান করেন। লোকেশ রাহুল ১৮ বলে ২০ রানের বেশি করতে পারেননি। তিনিও আলির শিকার। লখনউ সুপার জায়ান্টস আগের ম্য়াচে জিতলেও এদিনের পরাজয় নিশ্চিতভাবেই তাদের ব্যাটিং বিভাগ নিয়ে চিন্তা বাড়াবে। দীপক হুডা ২ ও ক্রুণাল পাণ্ডিয়া ৯ রান করেন। মার্কাস স্টইনিস ১৮ বলে ২১, নিকোলাস পুরাণ ১৮ বলে ৩২ রান করলেও তা জেতার পক্ষে যথেষ্ট ছিল না।

১২ রানে জিতল চেন্নাই

১২ রানে জিতল চেন্নাই

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। আবেশ খানের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আয়ুষ বাদোনি ১৮ বলে ২৩ রান করেন। কৃষ্ণাপ্পা গৌতম ১১ বলে ১৭ ও মার্ক উড ৩ বলে ১০ রানে অপরাজিত থাকেন। চেন্নাই সুপার কিংসের সফলতম বোলার মঈন আলি। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। মেয়ার্স, রাহুল, ক্রুণাল ও স্টইনিসকে আউট করেছেন তিনি।

হতাশ করলেন জাদেজা-স্টোকস

হতাশ করলেন জাদেজা-স্টোকস

অম্বাতি রায়ুডুর পরিবর্তে নামা ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপাণ্ডে ২ উইকেট পেলেন। তবে ৪ ওভারে ৪৫ রান দেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ১টি উইকেট মিচেল স্যান্টনারের। বেন স্টোকস ১ ওভার বল করেন, ১৮ রান দেন। দীপক চাহার ৪ ওভারে দেন ৫৫। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ৬ বলে ৩ রান করলেন। বোলিং করতে গিয়ে এক ওভারে দিলেন ১৪ রান। রাজবর্ধন হাঙ্গারগেরকর ২ ওভারে ২৪ রান দিয়ে কোনও উইকেট পাননি।

ঋতু-রাজ, সঙ্গতে কনওয়ে

ঋতু-রাজ, সঙ্গতে কনওয়ে

এর আগে, চেন্নাই সুপার কিংসের ইনিংসে শুরুটা দারুণভাবে করেন ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। ঋতুরাজ চলতি আইপিএলে টানা দ্বিতীয় অর্ধশতরান পেলেন, করলেন ৫৭। ডেভন কনওয়ে ৪৭ রান করেন। শিবম দুবে ২৭, মঈন আলি ১৯ রান করেন। রায়ুডু অপরাজিত থাকেন ২৭ রানে। মার্ক উড ও রবি বিষ্ণোই তিনটি করে উইকেট দখল করেন।

ধোনি ধামাকা বাড়তি প্রাপ্তি

ধোনি ধামাকা বাড়তি প্রাপ্তি

চেন্নাইয়ের মাঠ এদিন সমর্থকরা ভরিয়েছিলেন ধোনির জন্য। চেন্নাই সুপার কিংসের জয় তাঁদের উজ্জীবিত করল। হাই স্কোরিং ম্যাচ জিতে সবাইকে ছাপিয়ে গেলেন থালা। ম্যাচের ফলাফলে ফারাক গড়লেন। ১৯.১ ওভারে নেমে খেললেন ক্যামিও ইনিংস। মার্ক উডের বলে জোড়া ছক্কা হাঁকিয়ে আউট হন ৩ বলে ১২ রানে। সেই ১২ রানের ব্যবধানেই চেন্নাই সুপার কিংসের জয় আসায় স্বস্তি পেলেন সকলেই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+