IPL 2023: ধোনি অবসর প্রসঙ্গে মুখ খুললেন, মরিসনের প্রশ্নের উত্তরে দিলেন কোন সহাস্য জবাব? দেখুন

চেন্নাই সুপার কিংসের অ্যাওয়ে ম্যাচগুলিতে এবার সকলেই এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন। যা আগে দেখা যায়নি। মহেন্দ্র সিং ধোনির আকর্ষণেই সিএসকে ম্যাচে টিকিটের হাহাহার। গ্যালারিতে হলুদের আধিপত্য। সকলের আকুতি, প্লিজ অবসর নেবেন না।

মহেন্দ্র সিং ধোনি নিজে তাঁর অবসর পরিকল্পনা নিয়ে চূড়ান্ত কিছু বলেননি। যদিও বিগত কয়েকটি মরশুম ধরেই ধোনির শেষ আইপিএল নিয়ে চর্চায় ভাঁটা পড়েনি। ধোনি উইকেটের পিছনে এখনও ঈর্ষণীয়ভাবে সপ্রতিভ। ব্যাট হাতেও মাহি মার রাহা হ্যায়!

ধোনি ফ্যান লখনউ

আজ লখনউয়ের একানা স্টেডিয়ামও ব্যতিক্রম নয়। ধোনির জন্য মাঠ ভরিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আকাশ মেঘলা ছিল, বৃষ্টিও হচ্ছিল। ধোনির খেলা দেখতে পারা নিয়ে অনেকের মনেই তৈরি হয়েছিল সংশয়। যদিও রোদ উঠতেই সকলের মুখে ফিরল খুশির ঝিলিক। ধোনিকে টস করতে যেতে দেখে গ্যালারির গর্জনও বেড়ে গেল অনেকটাই।

ধোনি যখন টসের পর কথা বলতে গেলে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হয়। ক্রিকেটপ্রেমীরা এত জোরে জয়ধ্বনি দেন তাতে সঞ্চালকের কথা কিংবা টস জিতে কী করবেন তা ভালো করে শোনাও যায় না। এদিনও তেমনটাই হলো। ক্রুণাল পাণ্ডিয়া কয়েন উপরে তোলার পর ধোনি টস জিতলেন এবং কথা শুরুর আগে সেই অপেক্ষা।

ধোনি ব্যাটিং

ধোনির সঙ্গে আলাপচারিতার সময় ড্যানি মরিসন চেন্নাই সুপার কিংস অধিনায়কের কাছে জানতে চান বিদায়ী টুর্নামেন্টের এই সফর তিনি কেমনভাবে উপভোগ করছেন। তার উত্তরে ধোনি হেসে বলেন, এটাই যে আমার শেষ টুর্নামেন্ট সেটা আপনারাই ঠিক করে নিয়েছেন! জবাবে মরিসন বলেন, আমরা চাই আপনি আরও খেলুন। তাঁকে শুভেচ্ছাও জানান।

মরিসন লখনউয়ের দর্শকদের উদ্দেশ করে বলেন, ধোনি আগামী মরশুমেও এখানে খেলতে আসবেন। এরপর অবশ্য তিনি কিছু বলেননি। তবে সরসভাবেই বুঝিয়ে দিলেন, তাঁর অবসর ঘোষণার ক্ষেত্রেও তিনি বড় চমকই দেবেন। সবটাই আগাম সকলে বুঝে যাবেন, তেমনটা হতে দিতে চান না ধোনি।

মহেন্দ্র সিং ধোনি চেন্নাই

ধোনি এর আগে বলেছিলেন, তাঁর শেষ ম্যাচ দেখার সুযোগ পাবেন চিপকের ক্রিকেটপ্রেমীরা। গত বছর চেন্নাইয়ে কোনও ম্যাচ হয়নি। এবার প্লে-অফ ম্যাচও রয়েছে। চেন্নাই সুপার কিংস প্লে-অফের দৌড়ে ভালোভাবেই রয়েছে। সে কারণেই ধোনির এটাই শেষ আইপিএল বলে চর্চা রয়েছে। তবে অনেকে এটাও মনে করছেন, ধোনি যা ফর্মে তাতে আরও খেলতেই পারেন।

ধোনি প্র্যাকটিস

মহেন্দ্র সিং ধোনি এবার যেখানেই আইপিএল খেলতে যাচ্ছেন সেখানে তাঁকে সংবর্ধিত করা হচ্ছে। এতেও অনেকেই আভাস পাচ্ছেন যে, শেষ আইপিএল বলেই এমন সংবর্ধনা। এদিন লখনউয়েও উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে মাহিকে সংবর্ধিত করা হলো। তুলে দেওয়া হলো বিশেষ স্মারক। তবে অবসর নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+