IPL 2023: ধোনিকে আবেগপ্রবণ করলেন ভক্তরাই, অবসর নিয়ে দিলেন বিরাট ইঙ্গিত

মহেন্দ্র সিং ধোনি মনে করছেন, ক্রিকেটকে গুডবাই জানানোর এটাই সেরা সময়। কিন্তু তা করতে পারছেন না সমর্থকদের ভালোবাসায়। পরের আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। কিন্তু সমর্থকদের জন্য দোলাচলে মাহি।

আজ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল খেতাব জিতল। সর্বাধিক আইপিএল খেতাব জয়ের নিরিখে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের একাধিপত্যে থাবাও বসালেন। তারপরই ট্রফি নেওয়ার আগে আবেগপ্রবণ ধোনি ইঙ্গিত দিলেন অবসর পরিকল্পনা নিয়ে।

মহেন্দ্র সিং ধোনি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নের উত্তরে ধোনি বলেন, পরিস্থিতি বিচার করলে অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। সকলকে ধন্যবাদ জানিয়ে অবসর নিয়ে নেওয়া আমার কাছে সবচেয়ে সহজ। ৯ মাস কঠোর পরিশ্রম করে আরও একটি আইপিএল মরশুমে খেলা আমার পক্ষে কঠিন।

শরীরের ধকলের কথা ভেবে ধোনি খেলা চালানো নিয়ে নিশ্চিত নন। ধোনি বলেন, চেন্নাই সুপার কিংসের ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আরেকটা মরশুম খেললে তা তাঁদের জন্য আমার উপহার হতে পারে। যেভাবে তাঁরা আবেগ ও ভালোবাসা উজাড় করেছেন, তাতে তাঁদের জন্য আমার সেটা করা দরকার।

মহেন্দ্র সিং ধোনি

ধোনির কথায়, আমার কেরিয়ারের শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু এখানেও আমার নাম ধরে গোটা স্টেডিয়াম মুখরিত হচ্ছে। চেন্নাইয়ে যা সব সময় হয়েছে। ফলে আরও একবার মাঠে নেমে যতটা পারি খেললে ভালোই হয়। আমি যেমন খেলি দর্শকরা ভাবেন তাঁরা সেই ধরনের ক্রিকেট খেলতে পারেন। অর্থোডক্স নয়, সাধারণ ক্রিকেট খেলতেই পছন্দ করি।

ধোনি আরও বলেন, যে কোনও ট্রফি বা দ্বিপাক্ষিক সিরিজ জেতার আলাদা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য সঠিক ব্যক্তিকে তৈরি রাখতে হয়। প্রত্যেকে একইরকমের চাপ সমান দক্ষতায় সামলাতে পারেন না। আমরা সেটাই করার চেষ্টা করে থাকি। অজিঙ্ক রাহানের মতো অভিজ্ঞ প্লেয়ারের পাশাপাশি তরুণদের সঙ্গেও কথা বলি।

জাদেজা ধোনি

অম্বাতি রায়ুডু আমেদাবাদে আইপিএল ফাইনাল খেলতে নামার আগেই জানিয়েছিলেন, এই ম্যাচের পর অবসর নেবেন। বিদায়ী ম্যাচে খেললেন ঝোড়ো গুরুত্বপূর্ণ ইনিংস। ধোনি বলেন, রায়ুডু মাঠে সব সময় নিজের ১০০ শতাংশ দিয়ে থাকেন। আমরা একসঙ্গে ভারতীয় এ দলে খেলেছি। স্পিন ও জোরে বোলিং সমান দক্ষতায় সামলান।

রায়ুডুর সঙ্গে নিজের মিলের কথাও জানান ধোনি। বলেন, আমার মতোই রায়ুডুও ফোন বেশি ব্যবহার করেন না। তিনি যে বিশেষ কিছু করতে পারেন সেই বিশ্বাস আমার সব সময় ছিল। মহেন্দ্র সিং ধোনির দল পঞ্চমবার আইপিএল খেতাব জিতে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড স্পর্শ করল। হেরে গিয়েও গুরু ধোনির জন্য খুশি হার্দিক।

গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেন, ধোনির কথা ভেবে ভালো লাগছে। ভাগ্য তাঁর জন্য এটাই নির্ধারণ করে রেখেছিল। যদি হারতে হয়, ধোনির কাছে হারলে আমি কিছুই মনে করব না। আমি সব সময় বলে এসেছি, ভালো মানুষদের জন্য সব সময় ভালো কিছুই ঘটে।

শুভমান গিল

ফাইনালেও ধোনি যে ক্ষিপ্রতার সঙ্গে শুভমান গিলকে স্টাম্প আউট করেছেন তা দেখে মুগ্ধ সকলে। ব্যাট হাতে গোল্ডেন ডাক নিয়ে ফিরলেন। কিন্তু খেলার শেষে ধোনি যে আগামী মরশুমে ফেরার ইঙ্গিত দিলেন সেটাই সমর্থকদের আশ্বস্ত রাখবে। অন্তত ৬-৭ মাসেই গোটা বিষয় স্পষ্ট করে দেবেন মাহি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+