IPL 2023: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠাল, একাদশে কারা?

আইপিএলের ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম জয়ের সন্ধানে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দিল্লি ৩টি ও মুম্বই ২টি ম্যাচে হেরেছে। পারস্পরিক দ্বৈরথে মুম্বই ১৭-১৫ ব্যবধানে এগিয়ে রয়েছে দিল্লির চেয়ে। টস জিতে ফিল্ডিং নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

গত আইপিএলে দুই দলই একে অপরের বিপক্ষে ১টি করে ম্যাচ জিতেছিল। প্রথম সাক্ষাতে ৪ উইকেটে জেতে দিল্লি, ফিরতি সাক্ষাতে মুম্বইয়ের জয় এসেছিল ৫ উইকেটে।

Rohit Sharma

উইকেটের মাঝখানে কিছুটা ঘাস রয়েছে। কিছুটা অংশে আবার ঘাস রয়েছে, ন্যাড়া অংশও রয়েছে। ঘাসের জায়গায় বল ফেলতে মুখিয়ে থাকবেন পেসাররা। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের পেসাররা এভাবেই চাপে ফেলেন দিল্লির ব্যাটারদের। এদিনও শর্ট বল দিয়ে ব্যাটারদের পর্যুদস্ত করার রসদ পিচে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোহিত শর্মা টস জিতে ফিল্ডিং নেন। কারণ হিসেবে আইপিএলের সফলতম অধিনায়ক বলেন, প্রথম ২টি ম্যাচে আমরা প্রথমে ব্যাট করে ভালো খেলতে পারিনি। তাই আজ সামনে স্কোর দেখে সেই অনুযায়ী ব্যাট করার পরিকল্পনা রয়েছে। উইকেট শুষ্ক। পরের দিকে তা কিছুটা শ্লথ হতে পারে। বল ঘুরতেও পারে। এ ছাড়া ডিউ ফ্যাক্টর হবে বলে জেনেছি।

David Warner

দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, আমিও টস জিতলে ফিল্ডিংই নিতাম। উইকেট শুষ্ক। আগের ম্যাচে যে উইকেটে খেলেছিলাম তার তুলনায় অনেকটাই আলাদা। ছন্দ ফিরে পাওয়ার উপরই জোর দিচ্ছেন ওয়ার্নার। কঠোর পরিশ্রমেই সাফল্য আসবে বলে সতীর্থদের উদ্বুদ্ধ করছেন তিনি।

রোহিত শর্মা জানান, মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচেও পাচ্ছে না জোফ্রা আর্চারকে। ট্রিস্টান স্টাবসের জায়গায় একাদশে রয়েছেন রাইলে মেয়ারডিথ। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে প্রথম ম্যাচ খেলবেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন অধিনায়ক যশ ঢুল। তিনি এসেছেন খলিল আহমেদের জায়গায়। রাইলে রুসোর জায়গায় খেলবেন মুস্তাফিজুর রহমান।

Mumbai Indians

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, জেসন বেহরেনডর্ফ, আরশাদ খান, পীযূষ চাওলা, রাইলে মেয়ারডিথ। পরিবর্ত- ট্রিস্টান স্টাবস, টিম ডেভিড, কুমার কার্তিকেয়, অর্জুন তেন্ডুলকর, রামনদীপ সিং।

দিল্লি ক্যাপিটালস- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মণীশ পাণ্ডে, যশ ঢুল, রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল (উইকেটকিপার), কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুস্তাফিজুর রহমান। পরিবর্ত- আমন খান, মুকেশ কুমার, সরফরাজ খান, প্রবীণ দুবে, ইশান্ত শর্মা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+