MI vs KKR Live: কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে একবারই এই স্টেডিয়ামে কেকেআরের কাছে হেরেছে মুম্বই। পারস্পরিক দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স এগিয়ে ২২-৯ ব্যবধানে।

আজকের দ্বৈরথে অবশ্য নাইটরা এগিয়ে থেকে শুরু করছে। এই ম্যাচের লাইভ স্কোর, টাটকা তথ্য ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলায়।

কলকাতা নাইট রাইডার্স

Apr 16, 2023, 7:24 pm IST

হারল কলকাতা

কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে মুম্বই ম্যাচ জিতল। পরপর দুটো ম্যাচ হারল কলকাতা। সবমিলিয়ে ৫ ম্যাচে হার হল তিনটি ম্যাচে।
Apr 16, 2023, 7:15 pm IST

শেষ ১৮ বলে চাই ৬ রান

১৭তম ওভার শেষ হল। মুম্বই চার উইকেট হারিয়ে তুলল ১৮০ রান। শেষ ১৮ বলে চাই ৬ রান।
Apr 16, 2023, 7:11 pm IST

আউট সূর্য

২৫ বলে ৪৩ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব। বোলার শার্দুল ঠাকুর। মুম্বইয়ের জিততে আর চাই ১০ রান।
Apr 16, 2023, 7:05 pm IST

মুম্বই ১৭১/৩

১৬ ওভার শেষে উঠল ১৭১/৩। জয়ের একেবারে কাছে মুম্বই। শেষ ২৪ বলে চাই ১৫ রান।
Apr 16, 2023, 6:59 pm IST

শেষ ৩০ বলে চাই ২৩ রান

১৫ ওভার শেষে মুম্বই পৌঁছে গেল ১৬৩/৩ রানে। শেষ ৩০ বলে চাই ২৩ রান। এদিন কলকাতার কোনও বোলারই ছাপ ফেলতে পারলেন না।
Apr 16, 2023, 6:55 pm IST

আউট তিলক

২৫ বলে ৩০ রান করে ফিরলেন তিলক বর্মা। ১৪ ওভার শেষে মুম্বই ১৪৮/৩। শেষ ৩৬ বলে চাই ৩৮ রান।
Apr 16, 2023, 6:51 pm IST

জয়ের কাছে মুম্বই

১৩ ওভার শেষে মুম্বই ১৪৭/২। সূর্য ৩৭ ও তিলক ৩০ রানে অপরাজিত।
Apr 16, 2023, 6:44 pm IST

এগোচ্ছে মুম্বই

১২ তম ওভার করলেন বরুণ চক্রবর্তী। দিলেন ৭ রান। মুম্বই তুলল ১৩০/২। উইকেট তুলতে ব্যর্থ কলকাতার স্পিনাররা।
Apr 16, 2023, 6:39 pm IST

১১ ওবার শেষ

১১ ওভার শেষ। মুম্বই পৌঁছে গেল ১২৩/২ রানে। ২৬ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। তিলক বর্মা অপরাজিত ১৭ রানে।
Apr 16, 2023, 6:34 pm IST

জয়ের দিকে এগোচ্ছে মুম্বই

দশ ওভার শেষ হল। এই ওভারে নারিনের বলে এল ১১ রান। মুম্বই পৌঁছে গেল ১১০/২ রানে। শেষ ৬০ বলে আর চাই ৭৬ রান।
Apr 16, 2023, 6:29 pm IST

৯ ওভার শেষ

৯ ওভার শেষে ৯৯ রানে পৌঁছে গেল মুম্বই। সূযশের শেষ বলে চার মারলেন সূর্য। প্রথম পাঁচ বলে পাঁচ রান দিলেও শেষ বলে চার খেয়ে ভালো ওভারের ট্যাগ ধরে রাখতে পারলেন না সূযশ।
Apr 16, 2023, 6:25 pm IST

অষ্টম ওভার শেষ

আট ওভার শেষে মুম্বই ৯০/২। ক্রিজে সূর্যকুমারের সঙ্গে নতুন ব্যাটসম্যান তিলক বর্মা। শেষ ১২ ওভারে মুম্বইয়ের চাই ৯৬ রান। ওভার প্রতি ৮ রান গড়ে।
Apr 16, 2023, 6:22 pm IST

আউট ইশান কিষণ

২৫ বলে ৫৮ রানের মাথায় ফিরলেন ইশান কিষণ। কলকাতাকে বড় সাফল্য এনে দিলেন বরুণ চক্রবর্তী। ৮৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট খোয়াল মুম্বই।
Apr 16, 2023, 6:19 pm IST

সপ্তম ওভার শেষ

সপ্তম ওভার করলেন সূযশ। মুম্বই পৌঁছে গেল ৮১/১ রানে। ২২ বলে ৫২ রানে অপরাজিত ইশান কিষণ।
Apr 16, 2023, 6:12 pm IST

শেষ পাওয়ার প্লে

পাওয়ার প্লে শেষ। ৬ ওভার শেষে মুম্বই তুলল ৭২/১। ইশান কিষণ ৪৫ রানে অপরাজিত। সঙ্গী সূর্যকুমার যাদব।
Apr 16, 2023, 6:07 pm IST

রোহিত আউট

সূযশ শর্মার বলে ২০ রান করে আউট রোহিত শর্মা। ৬৫ রানের মাথায় প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ওভার শেষে মুম্বইয়ের রান ৬৫/১।
Apr 16, 2023, 6:02 pm IST

৪ ওভার শেষে মুম্বই ৫৭/০

সুনীল নারিনের ওভারে ইশান নিলেন ২২ রান। মুম্বই চার ওভার শেষে পৌঁছে গেল ৫৭/০ রানে।
Apr 16, 2023, 5:56 pm IST

তৃতীয় ওভার শেষ

রানের ফোয়ারা ছোটাচ্ছে মুম্বই। ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে উঠল ৩৫ রান। ইশান কিষণ ২৬ রানে অপরাজিত। রোহিত অপরাজিত ৯ রান।
Apr 16, 2023, 5:51 pm IST

দ্বিতীয় ওভার শেষ

দ্বিতীয় ওভার করলেন শার্দুল ঠাকুর। পরপর দুটো চার ও একটি ছয় হাঁকালেন ইশান। মুম্বই পৌঁছে গেল ১৮/০ রানে।
Apr 16, 2023, 5:45 pm IST

১ ওভার শেষে মুম্বই ২/০

প্রথম ওভার করলেন উমেশ যাদব। দিলেন মাত্র ২ রান। মুম্বইয়ের হয়ে ওপেন করছেন ইমপ্যাক্ট প্লেয়ার রোহিত শর্মা ও ইশান কিষাণ।
Apr 16, 2023, 5:41 pm IST

ইমপ্যাক্ট প্লেয়ার সূযশ

কলকাতার ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামলেন সূযশ শর্মা। মাঠের বাইরে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ব্যাট করার সময় চোট পেয়েছেন আইয়ার।
Apr 16, 2023, 5:19 pm IST

১৯তম ওভারে এল ১৫ রান। ১৮ করে আউট হলেন রিঙ্কু সিং। কলকাতা পৌঁছে গেল ১৭৫/৬ রানে।
Apr 16, 2023, 5:11 pm IST

শেষ ১৮তম ওভার

১৮ ওভার শেষে কলকাতা ১৬০/৫। এই ওভারে এল মাত্র ৫ রান।
Apr 16, 2023, 5:08 pm IST

শতরান করে আউট আইয়ার

৫১ বলে ১০৪ করে আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার। পঞ্চম উইকেট হারাল কলকাতা। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।
Apr 16, 2023, 5:05 pm IST

শতরান আইয়ারের

৪৯ বলে শতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার। কলকাতা ১৭ ওভার শেষে পৌঁছে গেল ১৫৫/৪ রানে।
Apr 16, 2023, 5:00 pm IST

১৬ ওভার শেষ

পরপর দুই ওভারে রান কিছুটা চেপে দিল মুম্বই। এই ওভারে উঠল মাত্র ৬ রান। ১৬ ওভার শেষে কলকাতা ১৪৬/৪ রানে পৌঁছল।
Apr 16, 2023, 4:57 pm IST

শেষ ১৫তম ওভার

১৫তম ওভারে এল মাত্র ৫ রান। কলকাতা পৌঁছে গেল ১৪০ রানে। আইয়ার ৯৭ রানে অপরাজিত।
Apr 16, 2023, 4:51 pm IST

১৪ তম ওভার শেষ

ভেঙ্কটেশ আইয়ার ৯৫ রানে অপরাজিত। কলকাতা চার উইকেট হারিয়ে পৌঁছে গেল ১৩৫/৪ রানে।
Apr 16, 2023, 4:46 pm IST

১৩ ওভার শেষ

১৩ রানে আউট হলেন শার্দুল ঠাকুর। কলকাতা ১৩ ওভারের শেষে তুলল ১২৪/৪। ভেঙ্কটেশ আইয়ার ৮৬ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিঙ্কু সিং।
Apr 16, 2023, 4:40 pm IST

১২ ওভার শেষ

১২ ওভারের পর কলকাতার রান ১১৭/৩। আইয়ার ৮৩ রানে ও শার্দুল ১২ রানে অপরাজিত।
READ MORE

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+