IPL 2023: সূর্যকুমারকে নিয়ে বিরাট অভিযোগ ঈশানের, মোহালিতে কার দিকে করছিলেন ইশারা?

আইপিএলে প্লে-অফের লড়াইয়ে দারুণভাবে চলে এলো মুম্বই ইন্ডিয়ান্স। যার অন্যতম কৃতিত্ব ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের। রোহিত শর্মাকে শুরুতে হারিয়েও ২১৫ রানের টার্গেটে মুম্বই পৌঁছে যায় ১৮.৫ ওভারেই। ঈশান-সূর্য জুটিতে ওঠে ১১৬।

ঈশান চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান পেলেন। সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৭৫ রান করেন। সূর্যকুমার যাদব আটটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। ম্যাচের সেরা হয়েছেন ঈশান কিষাণ।

সূর্য ঈশান

আইপিএল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ঈশান কিষাণ বলেন, টি ২০-তে মাঝের ওভারগুলি গুরুত্বপূর্ণ। তখন সূর্যকুমার যাদব নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। এতে আমার উপর থেকে বড় শট মারার চাপ কিছুটা কমে গিয়েছিল। এর ফলে ম্যাচে নিজের কমফোর্ট জোনে থেকে দলের রান এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয় বলে দাবি কিষাণের।

এই ম্যাচে খেলার কথা ছিল না সূর্যকুমার যাদবের। তিনি ঈশান কিষাণের পাশে দাঁড়িয়ে বলেন, ফিজিওদের কৃতিত্ব দিতে হবে। তাঁরা ৪৮ ঘণ্টা আমার সঙ্গে থেকে খেলার জন্য প্রস্তুত করেছেন। আমাকে ম্য়াচ ফিট রাখতে তাঁরা রাতও জেগেছেন। আমি নিজে বিশেষ কিছু করিনি। যেভাবে খেলে থাকি সেভাবেই ব্যাটিং করেছি।

ঈশান কিষাণ সূর্যকুমার যাদব

সূর্যকুমার নেটেও ৩৬০ ডিগ্রি শট প্র্যাকটিস করেন। ঈশান কিষাণের কথায়, স্যাম কারানকে স্ট্র্যাটেজিক ব্রেকের আগে সূর্য মাঠের চারদিকে শট খেলে বাউন্ডারি পার করছিলেন। আমি ভাবছিলাম, যেদিনই ভালো খেলি সেদিনই সূর্য এমন ব্যাটিং করে যাবতীয় আলো কেড়ে নেন। আমার ইনিংস নিয়ে আলোচনাই হবে না। কিষাণের এই কথা অবশ্য মজাচ্ছলেই।

সূর্য জানান, পার্টনারশিপ গড়ার সময় ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল না। টিমের গেট টুগেদারে কী করা যায়, কোথায় ঘুরতে যাওয়া যায় সেসব নিয়েই কথা হচ্ছিল। এখন ক্লান্ত। বৃহস্পতিবার ট্রাভেল ডে। ফলে আর বাইরে কোথাও যাওয়া হবে না। মোহালিতে যে সমর্থন পেয়েছেন তাতেও খুশি সূর্য। পরের ম্যাচেও এই ফর্ম ধরে রাখতে চান।

ঈশান কিষাণ

ঈশান কিষাণের ছক্কা মারার দক্ষতা প্রশংসিত হচ্ছে। কিষাণ বলেন, সিনিয়রদের দেখেই নিজেকে প্রস্তুত করেছি। ম্যাচে খেলা যায় এমন শটের জন্য অনুশীলনে কঠোর পরিশ্রম করি। বাড়িতে কী খাই, সেটাও গুরুত্বপূর্ণ। ফলে মাকে ক্রেডিট দিতে হবে। মোহালিতে খেলা দেখতে গিয়েছিলেন ঈশানের বাবা। তাঁকে ব্যাট তুলে ইশারাও করছিলেন। চান, বাবা সব ম্যাচেই আসুন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+