IPL 2023: ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্রিকেটে! প্রথম আইপিএলেই কুম্বলের নজির ছুঁয়ে রেকর্ড আকাশের

আইপিএলে নক আউটে সেরা বোলিং পারফরম্যান্স। ইঞ্জিনিয়ারিং ছেড়ে বেছে নিয়েছিলেন প্যাশনের ক্রিকেট। জীবনের প্রথম আইপিএলেই নজর কেড়েছিলেন। আজ এলিমিনেটরে আকাশ মাধওয়াল পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে হলেন ম্যাচের সেরা।

২০০৯ সালে অনিল কুম্বলে পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। সেটা ছিল লিগ পর্বের ম্যাচ। আজ প্লে-অফের মরণ-বাঁচন দ্বৈরথে আকাশের নজির সর্বকালের সেরা হয়েই রইল। কুম্বলে ৩.১ ওভারে পাঁচ রান দিয়েছিলেন। আকাশ দুটি বল বেশি করলেন।

আকাশ মাধওয়াল

কেপটাউনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির কুম্বলের বোলিং ফিগার ছিল ৩.১ ওভারে ১ মেডেন ৫ রানে ৫ উইকেট। আকাশ মাধওয়ালের আজ বোলিং ফিগার দাঁড়াল ৩.৩ ওভারে ৫ রানের বিনিময়ে ৫ উইকেট। আইপিএলে সেরা বোলিংয়ের নজির মুম্বই ইন্ডিয়ান্সের আলজারি জোসেফের।

আকাশ মাধওয়াল

জোসেফ ২০১৯ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩.৪ ওভারে ১টি মেডেন-সহ ১২ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন। ২০০৮ সালে রাজস্থানের হয়ে সোহেল তনভীর ৪ ওভারে ১৪ ও ২০১৬ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

মুম্বই ইন্ডিয়ান্স আকাশ

কুম্বলে যে ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন তাতে ইকনমি রেট ছিল ১.৫৭, আকাশের ১.৪২। ম্যাচের সেরার পুরস্কার নিতে গেলে হর্ষ ভোগলে বলেন, সকলে জানতে চাইছেন আকাশ এতদিন কোথায় আড়ালে ছিলেন? আকাশ বলেন, আমি প্র্যাকটিস করছিলাম। সুযোগের জন্য অপেক্ষা করছিলাম।

আকাশ মাধওয়াল

আকাশ জানান, ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সঙ্গেই টেনিস বলে ক্রিকেট খেলতেন। ক্রিকেটই তাঁর প্যাশন। ইঞ্জিনিয়াররা সব কিছু দ্রুত শিখতে পারেন। ফলে প্র্যাকটিসে যা করেন, ম্যাচে তারই প্রয়োগ ঘটান। নিজের পারফরম্যান্সে গর্বিত হলেও আরও উন্নতি চান আকাশ।

জসপ্রীত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত বছর কেকেআরের বিরুদ্ধে ১টি মেডেন-সহ ৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। সেই নজির টপকানোর পর আকাশ বলেন, বুমরাহ ভাই নিজের জায়গায় রয়েছেন। আমি চেষ্টা করছি তাঁর অনুপস্থিতিতে তাঁর ভূমিকা পালন করতে। নিকোলাস পুরাণের উইকেটটিকেই সেরা বাছলেন আকাশ।

রোহিত আকাশ

কঠোর পরিশ্রমেই যে এই সাফল্য এলো তা জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার। ২০১৯ সালে উত্তরাখণ্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও টি ২০ অভিষেক। ২০২১ সালে লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে সুযোগ পান। ২৯টি টি ২০ ম্যাচে ৩৭টি উইকেট হলো। কেরিয়ারের সেরা বোলিং করলেন এদিন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে ১২টি ও লিস্ট এ-তে ১৭ ম্যাচে ১৮টি উইকেট রয়েছে ২৯ বছরের আকাশের। রোহিত শর্মা বলেন, আকাশ গত বছরও দলে ছিলেন। সুযোগ পাননি। আমরা তাঁর দক্ষতা সম্পর্কে অবহিত ছিলাম। ডেথ ওভার বোলিংয়ের কথা ভেবেই আকাশকে তিনি বেছে নেন বলে জানান রোহিত।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+