IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্স শক্তি বাড়াল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রোহিত শর্মারা রয়েছেন পয়েন্ট তালিকার ছয়ে। পাঞ্জাব রয়েছে সাতে। ৬ ম্যাচে তাদের রয়েছে ৬ পয়েন্ট।
দুই দলের পারস্পরিক দ্বৈরথে ২৯টি ম্যাচের মধ্যে মুম্বইয়ের জয় ১৫টিতে, পাঞ্জাবের ১৪টিতে। শেষ পাঁচটি সাক্ষাতে পাঞ্জাব একটি সুপার ওভার-সহ তিনটি ম্যাচে জিতেছে, মুম্বইয়ের জয় ২টিতে। ২০২১ সালে শেষবার জিতেছিল মুম্বই, গতবার জেতে পাঞ্জাব।

পিচ রিপোর্ট দিতে গিয়ে ম্যাথু হেডেন জানিয়েছেন, উইকেট ব্যাটারদের সহায়ক। তবে কিছুটা ফায়দা আদায় করতে পারবেন পেসাররা। খুব বেশি শিশির না থাকলেও রান তাড়া করতেই পছন্দ করবে টস জেতা দল। দুই দিকের বাউন্ডারি ৫৯ ও ৬৫ মিটারের। সোজাসুজি ৬৮ থেকে ৭৫ মিটারের রেঞ্জ।

🚨 Toss Update 🚨@mipaltan win the toss and elect to field first against @PunjabKingsIPL.
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
Follow the match ▶️ https://t.co/FfkwVPpj3s #TATAIPL | #MIvPBKS pic.twitter.com/9awCR0HZTW
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। জোফ্রা আর্চার খেলায় শক্তি বাড়ল মুম্বইয়ের। মুম্বই ইন্ডিয়ান্সে একটিই পরিবর্তন। পাঞ্দাব কিংস দল অপরিবর্তিত। শিখর ধাওয়ান এদিনও খেলতে পারছেন না। নেতৃত্ব দিচ্ছেন স্যাম কারান। টস জিতলে তিনিও বোলিং নিতেন বলে জানিয়েছেন কারান।

পাঞ্জাব কিংস- অথর্ব তাইড়ে, প্রভসিমরণ সিং, ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত সিং, স্যানম কারান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, রাহুল চাহার। পরিবর্ত- নাথান এলিস, মোহিত রাঠি, সিকান্দর রাজা, ঋষি ধাওয়ান, গুরনুর ব্রার।
A look at the Playing XIs in the #MIvPBKS contest
— IndianPremierLeague (@IPL) April 22, 2023
Follow the match ▶️ https://t.co/FfkwVPpj3s #TATAIPL | #MIvPBKS pic.twitter.com/Ois7SP1W4k
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক বর্মা, অর্জুন তেন্ডুলকর, হৃতিক শোকিন, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ। পরিবর্ত- নেহাল ওয়াধেরা, রামনদীপ সিং, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয় সিং, শামস মুলানি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications