IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্সে ২০০তম আইপিএল ম্যাচে টস জিতলেন রোহিত, প্রথমে ব্যাটিং পাঞ্জাব কিংসের
আইপিএলে মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে যদি পাঞ্জাব কিংস জেতে তাহলে তারা ছয় নম্বর থেকে পয়েন্ট তালিকার দুইয়ে পৌঁছে যাবে। মুম্বই যদি জেতে তাহলে রোহিত শর্মার দলের ১০ পয়েন্ট হবে। মুম্বই সাত থেকে ছয়ে উঠে আসবে।
২০২১ সালের পর মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারেনি পাঞ্জাব কিংস। মুম্বইয়ে গিয়ে চলতি আইপিএলে তারা হাই স্কোরিং ম্যাচে ১৩ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। আজ টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠালেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস ২১৪ রান তুলেছিল, মুম্বই পৌঁছেছিল ২০১ রানে। মোহালির যে উইকেটে আজ খেলা হবে তা ব্যাটিং সহায়কই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলেই মনে করা হচ্ছে। পাঞ্জাব কিংস হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলে প্লে-অফের রাস্তা কঠিন হবে রোহিতদের।
Mumbai Indians have won the toss and elect to bowl first against Punjab Kings.
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
Live - https://t.co/IPLsfnImuP #TATAIPL #PBKSvMI #IPL2023 pic.twitter.com/QXPqPg1XhM
রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০০তম আইপিএল ম্যাচ খেলছেন। টস জেতার পর তিনি মজা করে বলেন, শিখর ধাওয়ানের কাছে জানতে চাইলাম কী করা উচিত? শিখর বোলিং করতে বলায় ফিল্ডিংই নিচ্ছি। মুম্বই ইন্ডিয়ান্স রান তাড়া ভালো করে, এই বিষয়টিও ফ্যাক্টর রোহিতের সিদ্ধান্তের ক্ষেত্রে।

দুই দলেই পরিবর্তন হয়েছে। রাইলি মেয়ারডিথ চোটের কারণে খেলতে পারছেন না। তাঁর জায়গায় মুম্বই ইন্ডিয়ান্স নিল আকাশ মাধওয়ালকে। অর্থাৎ অর্জুন তেন্ডুলকর এই ম্যাচেও দলে নেই। শিখর মনে করছেন, পিচের চরিত্রে তেমন বদল আসবে না। অথর্ব তাইড়ে ও কাগিসো রাবাডার জায়গায় পাঞ্জাব দলে ম্যাথু শর্ট ও নাথান এলিস।
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, পীযূষ চাওলা, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল ও আর্শাদ খান। ইমপ্যাক্ট সাব- সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, বিষ্ণু বিনোদ, রামনদীপ সিং।

পাঞ্জাব কিংস- প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার, অর্শদীপ সিং।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications