IPL 2023: আইপিএলে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্স, একাদশে কারা?

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই ১২টি করে ম্যাচ খেলেছে। ১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে মুম্বই, ১৩ পয়েন্ট নিয়ে চারে লখনউ। যারাই জিতবে তাদের প্লে-অফের আশা উজ্জ্বল হবে।

যারা আজকের ম্যাচে হারবে তাদের শেষ ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্য়াচের ফলাফলের দিকে। টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠালেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

লখনউ সুপার জায়ান্টস

চলতি আইপিএলে এবার একবারই এই দুই দলের দ্বৈরথ রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স কখনও লখনউকে হারাতে পারেনি। গত বছর প্রথম সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে এবং ফিরতি সাক্ষাতে ৩৬ রানে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আজ লখনউ জিতলে কেকেআরের বিদায় একরকম নিশ্চিতই হয়ে যাবে।

মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট -০.১১৭। ফলে জেতার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য নেট রান রেট ভালো জায়গায় নিয়ে যাওয়াটাও গুরুত্বপূর্ণ। লখনউ সুপার জায়ান্টসের নেট রান রেট ০.৩০৯। কেভিন পিটারসেন পিচ দেখে বলেন, এই উইকেটে ১৬৫ বা ১৭০ রান পর্যাপ্ত হতে পারে। তবে তার কম রানে নিশ্চিত থাকা যাবে না।

রোহিত শর্মা

দুই দলের একাদশেই পরিবর্তন হয়েছে। টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে রোহিত বলেন, উইকেট দেখে ভালো মনে হলেও তা কেমন আচরণ করবে সে ব্যাপারে নিশ্চিত নই। ফলে সামনে টার্গেট রেখে খেলাই সুবিধাজনক। উইকেটের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। সিমাররা এখানে সফল, তাই চার সিমার ও দুই স্পিনার নিয়ে খেলছি।

আগের ম্যাচগুলির ইতিবাচক বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই আজ জয় ছিনিয়ে নিতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স। একজন অফ-স্পিনারের পরিবর্তে বাঁহাতি স্পিনার খেলানোর কথা জানান হিটম্যান। টস জিতলে তিনি ব্যাটিং নিতেন বলে জানান লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া। লখনউ দলে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে।

ক্রুণাল সব পরিবর্তনের কথা মনে করতে না পারলেও বলেন, কাইল মেয়ার্সকে বসিয়ে নবীন উল হককে খেলানো হচ্ছে। আবেশ খানের জায়গায় এসেছেন দীপক হুডা। আরও একটি পরিবর্তন হয়েছে। লখনউয়ে লো স্কোরিং ম্যাচ বেশি হয়েছে। উইকেট নিয়ে তিনিও যে সন্দিহান তা বোঝা গিয়েছে ক্রুণালের কথায়। তিনি বলেন, টস হারা ভালোই হয়েছে।

সূর্যকুমার যাদব

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, ক্রিস জর্ডন।

লখনউ সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক (উইকেটকিপার), দীপক হুডা, প্রেরক মাঁকড়, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া (অধিনায়ক), নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, নবীন উল হক, রবি বিষ্ণোই, স্বপ্নিল সিং, মহসীন খান।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+