IPL 2023: আইপিএলে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠাল মুম্বই, রোহিত খেলছেন না

আইপিএলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় কেকেআর অনেকটাই উপরে মুম্বইয়ের চেয়ে। দ্বৈরথের পরিসংখ্যানে এগিয়ে রোহিতরা। তবে শেষ পাঁচটি সাক্ষাতে নাইটরা ৩-২ ব্যবধানে এগিয়ে।

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চাইছে জয়ের ধারা বজায় রাখতে। নাইটরা জয়ের সরণিতে ফিরতে মুখিয়ে। টস জিতে ফিল্ডিং নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। খেলছেন না রোহিত শর্মা। মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব।

মুম্বই ইন্ডিয়ান্স

টস জিতে সূর্যকুমার যাদব বলেন, রোহিত শর্মা পেট খারাপের সমস্যার কারণে খেলছেন না। পিচ শুষ্ক। এই স্টেডিয়ামে রান তাড়া করে ম্যাচ জেতার নজির বেশি রয়েছে। সে কারণেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সূর্য আরও জানান, ডুয়ান জানসেন আজ প্রথম আইপিএল খেলছেন। যদিও পরে জানা গিয়েছে, অর্জুন তেন্ডুলকরের আইপিএল অভিষেকও হচ্ছে আজ।

কেকেআর অধিনায়ক নীতীশ রানা জানান, নাইটদের একাদশ অপরিবর্তিত। অর্থাৎ আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়ে সংশয় কেটে গেল। আজ স্টেডিয়ামে রাসেল শ্যাডো ব্যাটিং প্র্যাকটিস করছিলেন। কায়রন পোলার্ড, সূর্যকুমার যাদবের সঙ্গে আলাপচারিতায় ছিলেন ফুরফুরে মেজাজেও। তাতেই বোঝা গিয়েছিল রাসেল খেলবেন। ইডেনে ক্র্যাম্পের সমস্যা দেখা দিয়েছিল।

আন্দ্রে রাসেল

নীতীশ রানা বলেন, আমি টস জিতলে প্রথমে ব্যাটিংই নিতাম। রোদে শুষ্ক পিচে পরের দিকে বল ঘুরবে বলে মনে হচ্ছে। এই উইকেটে ১৮০ রান যথেষ্ট হবে বলেও ধারণা কেকেআর অধিনায়কের। এদিকে, রোহিত শর্মা ফিল্ডিংয়ের সময় প্রথম একাদশে না থাকলেও তাঁর নাম রয়েছে পরিবর্তদের তালিকায়। ফলে তিনি ব্যাট করতে নামেন কিনা সেটা দেখার।

অর্জুন তেন্ডুলকর

আইপিএলে পারস্পরিক দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ২২টিতে। কেকেআরের জয় ৯টিতে। ওয়াংখেড়েতে মাত্র একবারই মুম্বইকে হারিয়েছিল কেকেআর। সেটা ২০১২ সালে। শেষ পাঁচটি দ্বৈরথে অবশ্য মুম্বইয়ের চেয়ে নাইটরা এগিয়ে ৩-২ ব্যবধানে। মুম্বই ছেড়ে অর্জুন গোয়ায় যাওয়ার পর আইপিএল অভিষেক হলো। এদিন ডাগআউটে থাকছেন সচিন তেন্ডুলকরও।

মুম্বই ইন্ডিয়ান্স- ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, পীযূষ চাওলা, রাইলে মেয়ারডিথ, ডুয়ান জানসেন। পরিবর্ত- রোহিত শর্মা, রামনদীপ সিং, আর্শাদ খান, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়।

কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নারায়ণ জগদীশান, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+