IPL 2023: মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠাল, একাদশে কারা?

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা গেল না। টস হলো ৪৫ মিনিট দেরিতে। নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর, অর্থাৎ রাত ৮টা থেকে শুরু হবে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স দ্বৈরথ।

হার্দিক পাণ্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স থেকে তারকা হয়ে উঠেছেন। তবে গত বছর গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়ে দলকে প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন করেছেন। প্লে-অফে এই দুই দল আজ প্রথমবার আমনে-সামনে হচ্ছে। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিল মুম্বই।

শুভমান গিল

রবিবার আইপিএলের ফাইনাল। গুজরাত টাইটান্স বেঙ্গালুরুতে আরসিবিকে হারিয়ে দেওয়ায় প্লে-অফ পাকা হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ে গুজরাত টাইটান্সকে হারানোয় ফাইনালে পৌঁছে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটরে চূর্ণ করে এসেছে লখনউ সুপার জায়ান্টসকে।

হার্দিক ও ক্রুণাল দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেতাব জিতেছেন। এবার দুই ভাই দুই দলের ক্যাপ্টেন। ক্রুণালের পর এবার হার্দিকদের রোহিতরা ছিটকে দিয়ে সপ্তমবারের জন্য আইপিএলের ফাইনালে উঠতে পারেন কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টাতেই। গুজরাত টাইটান্স খেতাব ধরে রাখতে টানা ২ বার ফাইনালে উঠতে মরিয়া।

আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হওয়ার নিরিখে জোর লড়াই গুজরাতের মহম্মদ শামি ও রশিদ খানের মধ্যে। আজ ৯ রান করলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন গুজরাত টাইটান্সের ওপেনার শুভমান গিল। উইকেট দেখে রবি শাস্ত্রী মনে করছেন, প্রথমদিকে বল থমকে আসতে পারে। কালো মাটির পিচে হাই স্কোরিং ম্যাচ হবে।

রোহিত হার্দিক

এখনও অবধি আইপিএলে পারস্পরিক দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্স ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে হার্দিকদের চেয়ে। চলতি আইপিএলে আমেদাবাদে গুজরাত জেতার পর মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের মাঠে জয় ছিনিয়ে নিয়েছিল। সেই ম্যাচে শতরান করেছিলেন সূর্যকুমার যাদব। আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।

রোহিত শর্মা জানান, বৃষ্টির পরের পরিস্থিতির কথা মাথায় রেখেই রান তাড়া করার সিদ্ধান্ত। তাঁর দল রান তাড়া করতেই পছন্দ করে। অন্য ম্যাচে কৌশলগত কারণে টস জিতে ব্যাটিং নিলেও আজকের ম্যাচে রান তাড়া করাই সঠিক বলে মনে করছেন রোহিত। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ভালো হবে বলেও ধারণা হিটম্যানের।

রোহিত শর্মা

দলের তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখছেন রোহিত। হার্দিক পাণ্ডিয়া জানান তিনিও টস জিতলে বোলিংই নিতেন। তবে উইকেট ভালো, পর্যাপ্ত রান তুলতে অসুবিধা হবে না বলেই ধারণা হার্দিকের। তিনি কোয়ালিফায়ারের জন্য বাড়তি চাপ অনুভূত হতে দিচ্ছেন না দলের মধ্যে। খেলা উপভোগ করার বার্তাই দিলেন।

মুম্বই ইন্ডিয়ান্স দলে হৃতিক শোকিনের জায়গায় এলেন কুমার কার্তিকেয়। গুজরাত টাইটান্সে দুটি পরিবর্তন। দাসুন শনাকার জায়গায় খেলানো হচ্ছে জশ লিটলকে। সাই সুদর্শন এসেছেন দর্শন নালকণ্ডের জায়গায়।

মুম্বই ইন্ডিয়ান্স- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল।

গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল, বি সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ শামি। ইমপ্যাক্ট সাব- জশ লিটল

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+