IPL 2023: ওয়ার্নারের ফের অর্ধশতরান, অক্ষরও হাঁকালেন হাফ সেঞ্চুরি! মুম্বইকে ১৭৩ রানের টার্গেট দিল দিল্লি

ডেভিড ওয়ার্নার আইপিএলের ষোড়শ সংস্করণে তৃতীয় অর্ধশতরানটি পেয়ে গেলেন। আইপিএলে ৫৮তম হাফ সেঞ্চুরি। ৩৭টি ইনিংস অন্তর তিনি ৫০ বা তার বেশি রান করেছেন। আইপিএলে চারটি শতরানও রয়েছে অজি ওপেনারের। তাঁর সঙ্গেই এদিন হাফ সেঞ্চুরি অক্ষর প্যাটেলের।

অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ১৯.৪ ওভারে ১৭২ রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। পীযূষ চাওলা ও জেসন বেহরেনডর্ফ নিলেন তিনটি করে উইকেট।

ডেভিড ওয়ার্নার

৬টি চারের সাহায্যে ৪৭ বলে ৫১ রান করেন ওয়ার্নার। তিনি ৪৩ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৫৪ রান অক্ষর প্যাটেলের। পৃথ্বী শ ১০ বলে ১৫, মণীশ পাণ্ডে ১৮ বলে ২৬ রান করেন। বাকিরা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

৬টি চারের সাহায্যে ৪৭ বলে ৫১ রান করেন ওয়ার্নার। তিনি ৪৩ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৫৪ রান অক্ষর প্যাটেলের। পৃথ্বী শ ১০ বলে ১৫, মণীশ পাণ্ডে ১৮ বলে ২৬ রান করেন। বাকিরা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

দিল্লি ক্যাপিটালসের ওপেনিং জুটিতে ওঠে ৩৩। ৩.৪ ওভারে হৃতিক শোকিন ফেরান পৃথ্বী শ-কে। ফের তিনি ব্যাট হাতে হতাশ করলেন। ৮.৩ ওভারে ৭৬ রানের মাথায় মণীশ পাণ্ডে পীযূষ চাওলার শিকার হন। দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে যশ ঢুল ৪ বলে ২ রান করে রাইলে মেয়ারডিথের বলে আউট হন। ৪ বলে ৪ রান করে পীযূষ চাওলার বলে ফেরেন রভম্যান পাওয়েল।

David Warner Axar Patel

৯.৫ ওভারে ৮১ রানে তৃতীয় ও ১০.৪ ওভারে ৮৬ রানে চার উইকেট পড়েছিল। ১২.৩ ওভারে ললিত যাদব ৪ বলে ২ রানে চাওলার বলে বোল্ড হন, দিল্লির স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৯৮। এরপর ডেভিড ওয়ার্নার ও অক্ষর প্যাটেলের জুটিতে ঝড়ের গতিতে রান উঠতে থাকে। আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন সহ অধিনায়ক অক্ষর, ২২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

ডেভিড ওয়ার্নার

১৮ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল ৫ উইকেটে ১৬৫। এরপর ১০ বলের মধ্যে বাকি ৫ উইকেট পড়ে ৭ রানের মধ্যে। দুই বলের ব্যবধানে অক্ষর ও ওয়ার্নারের উইকেট তুলে নেন জেসন বেহরেনডর্ফ। কুলদীপ যাদব ১৯তম ওভারের চতুর্থ বলে রান আউট হন। ১৬৬ রানেই পড়ে সপ্তম, অষ্টম ও নবম উইকেট। ১৯তম ওভারের শেষ বলে অভিষেক পোড়েল বেহরেনডর্ফের তৃতীয় শিকার।

সূর্যকুমার যাদব

শেষ ওভারের চতুর্থ বলে আনরিখ নরকিয়া (৩ বলে ৫)-কে ফেরান মেয়ারডিথ। এদিন প্রতিপক্ষকে অল আউট করলেও ঈশান কিষাণের উইকেটকিপিং, গ্রাউন্ড ফিল্ডিং, ক্যাচ মিস করা, ডেথ ওভারের বোলিং দেখে হতাশা প্রকাশ করতে দেখা যায় রোহিত শর্মাকে। সূর্যকুমার যাদব দুটি ক্যাচ ফেলেন, তার মধ্যে একটি ধরতে গিয়ে চোট পান।

পীযূষ চাওলা

এদিন ৭.৩ ওভারে অভিনব দৃশ্যের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা। ফ্রি হিটের বলে ডান হাতে ব্যাটিং করেন ওয়ার্নার। বেহরেনডর্ফ ৩ ওভারে ২৩ ও পীযূষ চাওলা ৪ ওভারে ২২ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। ৩.৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন মেয়ারডিথ। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট হৃতিক শোকিনের।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+