IPL 2023: লিভিংস্টোন-জিতেশের বিধ্বংসী পার্টনারশিপ, মুম্বইকে ২১৫ রানের টার্গেট দিল পাঞ্জাব

আইপিএলের পয়েন্ট তালিকায় ছয় থেকে দুইয়ে উঠে আসতে মুম্বই ইন্ডিয়ান্সকে ২১৪ রানের কমে বেঁধে ফেলতে হবে পাঞ্জাব কিংসকে। মোহালিতে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা, যিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০তম আইপিএল ম্যাচ খেলছেন।

নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট ২১৪ হারিয়ে রান তুলেছে পাঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোন ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন। দুটি উইকেট নিয়েছেন পীযূষ চাওলা।

মুম্বই ইন্ডিয়ান্স

পাঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরণ সিং ৭ বলে ৯ রানে আউট হন। পাঞ্জাবের ওপেনিং জুটি ভাঙেন আর্শাদ খান। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর পাওয়ারপ্লে-র ৬ ওভারে আর কোনও উইকেট পড়েনি পাঞ্জাবের। দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শিখর ধাওয়ান ও ম্য়াথু শর্ট। ৬ ওভারের শেষে স্কোর ছিল ১ উইকেটে ৫০।

শিখর ধাওয়ান

৭.২ ওভারে ৬২ রানে দ্বিতীয় উইকেট পড়ে। পাঁচটি চারের সাহায্যে ২০ বলে ৩০ রান করে পীযূষ চাওলার বলে স্টাম্প আউট হয়ে যান শিখর। ১১.২ ওভারে ৯৫ রানে ম্যাথু শর্টের উইকেটটি তুলে নেন চাওলাই। তিনি বোল্ড করে দেন শর্টকে। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে শর্ট ২৬ বলে ২৭ রান করেন।

লিয়াম লিভিংস্টোন পীযূষ চাওলা

এরপর দুরন্ত পার্টনারশিপ গড়েন লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা। লিভিংস্টোন ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। জিতেশ অপরাজিত থাকেন ২৭ বলে ৪৯ রান করে। এই ম্যাচের আগেই তাঁর প্রশংসা করে ভারতীয় দলে নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন রবি শাস্ত্রী ও সুনীল গাভাসকর। খুব যে ভুল বলেননি ফের বোঝা গেল।

পাঞ্জাব ৭ থেকে ১৫ ওভারের মধ্যে তুলেছিল ৯৫ রান, দুটি উইকেট খুইয়ে। শেষ ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে পাঞ্জাব ৬৯ রান তোলে। সাতটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন লিভিংস্টোন। জিতেশের ২৭ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসে রয়েছে পাঁচটি চার ও ২টি ছয়।

পীযূষ চাওলা ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন। আর্শাদ খান ৪ ওভারে ৪৮ রান দিয়ে ১টি উইকেট পান। ৪ ওভারে ৫৬ রান দিয়ে কোনও উইকেট পাননি জোফ্রা আর্চার। ক্যামেরন গ্রিন ২ ওভারে ১৫, কুমার কার্তিকেয় ৩ ওভারে ২৪ ও আকাশ মাধওয়াল ৩ ওভারে ৩৭ রান দেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+