IPL 2023: ভেঙ্কটেশ একাই ১০৪, পেলেন অরেঞ্জ ক্যাপ! মুম্বইকে ১৮৬ রানের টার্গেট দিল কেকেআর

আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৩ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর সুবর্ণ সুযোগ কলকাতা নাইট রাইডার্সের সামনে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮৬ রানের টার্গেট দিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ার একাই করলেন ১০৪ রান।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে কেকেআর। ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। হৃতিক শোকিন নেন ২ উইকেট।

মুম্বই ইন্ডিয়ান্স দল

কেকেআরের ওপেনাররা এদিন ব্যর্থ। রহমানুল্লাহ গুরবাজ ১২ বলে ৮ ও নারায়ণ জগদীশান ৫ বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ওপেনিং জুটি ভেঙেছিল ১.৫ ওভারে ১১ রানে। এরপর ৫.৩ ওভারে ৫৭ রানে পড়ে দ্বিতীয় উইকেট। তখন থেকেই অবশ্য ঝড় তুলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। গুরবাজ আউট হওয়ার পর তাঁর সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক নীতীশ রানা।

নীতীশ রানা

নীতীশও এদিন রান পাননি। ১০ বলে ৫ রান করে তিনি আউট হন। হৃতিক শোকিনের বলে তিনি ক্যাচ দেন পরিবর্ত ফিল্ডার রামনদীপ সিংয়ের হাতে। নীতীশকে আউট করে দিল্লিতে তাঁর সতীর্থ শোকিন সম্ভবত কিছু বলেছিলেন। যাতে মাথা গরম করে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নাইট অধিনায়ক। সূর্যকুমার যাদব, পীযূষ চাওলারা গিয়ে পরিস্থিতি সামলান।

ভেঙ্কটেশ আইয়ার

কেকেআরের ১৮৫ রানে ভেঙ্কটেশ আইয়ারেরই ১০৪। ৫১ বলের ইনিংসে রয়েছে ৬টি চার, ৯টি ছয়। শার্দুল ঠাকুর ১১ বলে ১৩, রিঙ্কু সিং ১৮ বলে ১৮ রান করে আউট হন। ১২.৫ ওভারে দলগত ১২৩ রানে শার্দুল এবং ১৭.২ ওভারে ১৫৯ রানের মাথায় আইয়ার আউট হন। ১৮.৫ ওভারে সাজঘরে ফেরেন রিঙ্কু সিং।

কেকেআর সুহানা

নাইটরা এরপর আর কোনও উইকেট হারায়নি। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে আন্দ্রে রাসেল ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন। সুনীল নারিন অপরাজিত থাকেন ২ বলে ২ রান করে। হৃতিক শোকিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। নীতীশের পাশাপাশি তিনি শার্দুলকে আউট করেন।

অভিষেক ম্যাচে ডুয়ান জানসেন ৪ ওভারে ৫৩ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছেন। যদিও আইপিএল অভিষেক হওয়া অর্জুন তেন্ডুলকরকে দিয়ে ২ ওভার করান অধিনায়ক সূর্যকুমার যাদব। অর্জুন ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেট পাননিয ক্যামেরন গ্রিন ২ ওভারে ২০, পীযূষ চাওলা ৪ ওভারে ১৯ ও রাইলে মেয়ারডিথ ৪ ওভারে ৪০ রান দিয়ে একটি করে উইকেট পান।

KKR Venkatesh Iyer

২০০৮ সালে ব্রেন্ডন ম্যাকালামের পর এদিনই প্রথম কেকেআরের কোনও ব্যাটার আইপিএল শতরান পেলেন। ৫ ম্যাচে ২৩৪ রান করে ভেঙ্কটেশ আইয়ার দখলে নিলেন অরেঞ্জ ক্যাপ। একটি শতরান ও একটি অর্ধশতরান তাঁর নামের পাশে। শিখর ধাওয়ান ৪ ম্যাচে করেছেন ২৩৩। রাইলে মেয়ারডিথের জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাট করতে নেমেছেন রোহিত শর্মা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+