IPL 2023: সূর্য-আকাশের যুগলবন্দিতে তিনে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাতের সান্ত্বনা রশিদের ছন্দ

আইপিএলে প্লে-অফের দিকে এক ধাপ এগিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার দলের কাছে পরাস্ত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্স। হার্দিকের দল ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে থাকল। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো মুম্বই ইন্ডিয়ান্স।

সূর্যকুমার যাদব ১০৩ রান করে অপরাজিত ছিলেন। জয়ের জন্য ২১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩.২ ওভারে ১০৩ রানে ৮ উইকেট হারিয়েছিল গুজরাত। যদিও বল হাতে চার উইকেট নেওয়ার পর কেরিয়ারের সেরা টি ২০ ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমালেন রশিদ খান।

মুম্বই বনাম গুজরাত

টস জিতে হার্দিক পাণ্ডিয়া রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। ১১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।

বিষ্ণু বিনোদ ৩০, ঈশান কিষাণ ৩১, রোহিত শর্মা ২৯, নেহাল ওয়াধেরা ১৫, টিম ডেভিড ৫ রান করেন। ক্যামেরন গ্রিন অপরাজিত থাকেন ৩ রানে।

গুজরাত টাইটান্স বোলিং

রশিদ খান ৪ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নিলেন। চলতি আইপিএলে তিনিই সর্বাধিক উইকেটশিকারী। মোহিত শর্মা ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন।

মহম্মদ শামি ৪ ওভারে ৫৩ রান দেন। নূর আহমেদ ৪ ওভারে ৩৮ ও আলজারি জোসেফ ৪ ওভারে ৫২ রান দিয়ে উইকেট পাননি। হার্দিক বলেন, বোলিং ভালো হয়নি। ২৫ রান বেশি দিয়ে ফেলাই ফ্যাক্টর হলো।

রশিদ খান

গুজরাত টাইটান্স ২০ ওভারে ৮ উইকেটে ১৯১ রান তোলে। আলজারি জোসেফ (১২ বলে ৭ অপরাজিত)-কে নিয়ে অবিচ্ছেদ্য নবম উইকেট জুটিতে ৪০ বলে ৮৮ রান যোগ করেন রশিদ খান। তিনি ৩২ বলে ৭৯ রান করে অপরাজিত থাকলেন। রশিদের ইনিংসে রয়েছে তিনটি চার ও ১০টি ছয়। ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

আকাশ মাধওয়াল

প্রথম ৬ ওভারে তিন উইকেট হারায় গুজরাত টাইটান্স। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে দুরন্ত বোলিং করেন আকাশ মাধওয়াল। ঋদ্ধিমান সাহা ২, শুভমান গিল ৬, হার্দিক পাণ্ডিয়া ৪, বিজয় শঙ্কর ২৯ রান করেন। ডেভিড মিলার ২৬ বলে ৪১ রান করেন। অভিনব মনোহর ২, রাহুল তেওয়াটিয়া ১৪, নূর আহমেদ ১ রান করেন।

মুম্বই ইন্ডিয়ান্স

আকাশ ৪ ওভারে ৩১ রান দিয়ে তিনটি উইকেট নিলেন। পীযূষ চাওলা ৪ ওভারে ৩৬ ও কুমার কার্তিকেয় ৩ ওভারে ৩৭ রান খরচ করে দুটি করে উইকেট দখল করেন।

জেসন বেহরেনডর্ফ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১টি উইকেট পেলেন। গুজরাত ২৭ রানে ম্যাচ হারায় নেট রান কমে হলো ০.৭৬১, যা বাকিদের চেয়ে বেশি। তবে আরও খারাপ হতে পারতো রশিদ জ্বলে না উঠলে।

মুম্বই ইন্ডিয়ান্স বোলিং

মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে এলেও নেট রান রেট রইল মাইনাসে (-০.১১৭)। গুজরাতের পয়েন্ট ১৬, চেন্নাইয়ের ১৫, তারপরই মুম্বই রইল ১৪ পয়েন্টে।

হার্দিক সূর্য

রোহিতদের ম্য়াচ বাকি লখনউ ও সানরাইজার্সের বিরুদ্ধে। গুজরাত খেলবে সানরাইজার্স ও আরসিবির বিরুদ্ধে। একটিতে জিতলেই নিশ্চিত করবে ১৮ পয়েন্ট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+